কংগ্রেসের নেতৃত্বে প্রধান বিচারপতি মিশ্রকে সরানোর প্রক্রিয়ায় ঘি ঢালা শুরু, জমা পড়ল ইমপিচমেন্ট নোটিশ
রাজ্যসভা চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইড়ুর সঙ্গে দেখা করে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে সরানোর প্রক্রিয়া শুরু করে দিল বিরোধীরা।
রাজ্যসভা চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইড়ুর সঙ্গে দেখা করে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে সরানোর প্রক্রিয়া শুরু করে দিল বিরোধীরা। এদিন কংগ্রেসের নেতৃত্বে সাতটি বিরোধী দল প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিয়েছে।

সাতটি দলের ৭১ জন সাংসদ একযোগে এম বেঙ্কাইয়া নাইড়ুর কাছে নোটিশ পাঠান বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে।
কংগ্রেস ছাড়াও এই দলে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, সিপিআইএম, সিপিআই, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির নেতারা। এদিন নোটিশ দেওয়ার আগে এই দলের নেতারা সংসদে মিলিত হন। তারপরই আলোচনা করে ইমপিচমেন্ট নোটিশ দেওয়া হয়েছে।
রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জানিয়ে দেন এই ইমপিচমেন্ট নোটিশ বিরোধীরা দিচ্ছে। এদিন বৈঠকে কংগ্রেসের আজাদ ছাড়াও কপিল সিব্বল, রণদীপ সূরযেওয়ালা, সিপিআইয়ের ডি রাজা ও এনসিপি-র বন্দনা চৌহানরা উপস্থিত ছিলেন।
তৃণমূল কংগ্রেস ও ডিএমকে-র মতো দল এই ইমপিচমেন্ট নোটিশের পক্ষ্যে থাকলেও পরে এই পদক্ষেপ থেকে সরে এসেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications