Vande Bharat Express Train: একটা দুটো নয়, সাতটা বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে এই রাজ্য! তৈরি হবে বিশেষ ডিপোও

Vande Bharat Express Train: খুব শীঘ্রই আরও সাতটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে দেশ! তবে সবগুলিই গোরক্ষপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলবে বলে খবর। আর সেভাবেই ভারতীয় রেলওয়ে পরিকল্পনা করছে। এমনটাই ইন্ডিয়া টিভি'র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে বলে খবর।

শুধু তাই নয়, ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোরক্ষপুরে রেলওয়ে সুরক্ষা বল অর্থাৎ RPF এর প্রশিক্ষণ কেন্দ্রের পাশে একটি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) জন্য বিশেষ ডিপো বানানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

7 new vande bharat express

সেই মতো প্রস্তাবও পাঠানো হয়েছে রেল বোর্ডের কাছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললেই বিশেষ ডিপো তৈরির কাজ শুরু হবে বলেই খবর। আর তা নির্মাণ হলে আগামীদিনে আরও সেমি বুলেট (Vande Bharat Express Train) গোরখপুর থেকে চালানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Express Train: শীঘ্রই চলবে সাত বন্দে ভারত

খুব শীঘ্রই সাতটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে ভারতীয় রেল। যেগুলি কিনা গোরক্ষপুর রেল স্টেশন সহ একাধিক স্টেশন থেকে ছাড়বে বলে জানা যাচ্ছে। দেশের একাধিক রুটের সঙ্গে গররক্ষপুরকে জুড়তে চায় ভারতীয় রেল। আর সেই লক্ষ্যেই একাধিক সেমি বুলেট উদ্বোধন নরেন্দ্র মোদী সরকার করতে পারে বলেই খবর। আবার এও শোনা যাচ্ছে যে, গোরক্ষপুর ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যও বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে।

এছাড়াও দুটি অমৃত ভারত এক্সপ্রেস সহ ১৭ টি নতুন ট্রেনের প্রস্তাব রেল বোর্ডকে পাঠানো হচ্ছে বলে খবর। খুব শীঘ্রই এই সংক্রান্ত সবুজ সঙ্কেত রেল বোর্ড দিতে পারে বলেই খবর।

Vande Bharat Express Train: ট্রায়াল রান চলছে বন্দে ভারত স্লিপারের

চলতি মাসে বন্দে ভারত স্লিপার উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলেই খবর। যদিও গত কয়েক দফায় বন্দে ভারত স্লিপার ভার্সনের ট্রায়ান রান করা হয়েছে। লখনউ'য়ের রিসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO) এই ট্রেনের ট্রায়াল রানের দায়িত্বে আছে।

নাগদা, সওয়াই মাধোপুর থেকে কোটা পর্যন্ত ট্রায়াল করা হয় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) এর। পেরতি ঘণ্টায় ১৮০ কিমি গতিতে ছোটানো হয়েছে ট্রেনটিকে। আর তা সফল হয়েছে বলেই খবর। যদিও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোটা জানুয়ারি মাস জুড়ে এই ট্রেনের ট্রায়ান রান বিভিন্ন গতিতে বিভিন্ন ট্র্যাকে করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+