Anti Naxal Operation: মাও দমনে 'গেরিলা' আক্রমণ! সাত মাওবাদীকে নিকেশ করল যৌথ বাহিনী
Anti Naxal Operation: মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য বাহিনীর। সাত মাওবাদীকে নিকেশ করল ফোর্স। সাতজনের মধ্যে দুজন মহিলা আছে বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ের (Chhattisgarh) আবুজহমাদে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে।
আর এই ঘটনায় এখনও পর্যন্ত সাত মাওবাদীর দেহ উদ্ধার (Anti Naxal Operation) হয়েছে বলে জানিয়েছেন বস্তারর আইজি পি সুন্দররাজ (IG Bastar P Sundarraj)।

তিনি জানিয়েছেন, ঘটনার পর গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। চলছে তল্লাশি (Anti Naxal Operation) অভিযান। আকাশপথেও মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী। তবে দীর্ঘ তল্লাশিতে AK 47 সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিপুল মাত্রায় বিস্ফোরক এবং গোলা বারুদ উদ্ধার (Anti Naxal Operation) হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য (Anti Naxal Operation) তৈরি হয়েছে। নতুন করে ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা এবং রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার নারায়ণপুর-কাঙ্কের সীমান্তে আবুজমাদে এলাকায় হানা (Anti Naxal Operation) দেয় যৌথ বাহিনীর সদস্যরা। অপারেশন চলাকালীন আজ মঙ্গলবার সকাল থেকে টেকমেটা এবং কাকুর গ্রামের মধ্যবর্তী জঙ্গলে যৌথ বাহিনী এবং মাওবাদীদের মধ্যে একটি এনকাউন্টার (Anti Naxal Operation) হয়। দফায় দফায় চলে গোলাগুলি। আর এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে দুজন মহিলা বলে জানা যাচ্ছে।
#UPDATE | Till now, the bodies of 7 Naxalites including 2 women have been recovered. A huge quantity of weapons and ammunition including one AK 47 recovered from the encounter site. Search underway: IG Bastar P Sundarraj
— ANI (@ANI) April 30, 2024
যদিও এখনও পর্যন্ত ঠিক কতজনের মাওবাদীর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সার্চ অপারেশন চলছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের মধ্যেই মাও দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ (Anti Naxal Operation) নেওয়া হয়েছে। লাগাতার চলছে মাও দমন অভিযান। গত কয়েকদিন আগেই বিশেষ অভিযানে কমপক্ষে ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এই অভিযানে অন্তত তিন জওয়ান আহত হন। কাঙ্কেরের ছোট বেথিয়া থানার কালপার জঙ্গলে এই এনকাউন্টার সংগঠিত হয়। ঘটনাস্থল থেকে অন্তত পাঁচটি একে ৪৭ রাইফেল এবং এলএমজি উদ্ধার করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের মাওবাদী অভিযানে যৌথ বাহিনী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications