দাম্পত্য কলহের জের, ৭ মাসের শিশুকে হত্যা করল মা
এক ৭ মাসের শিশুকে হত্যা করার অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিশুটির মাকে। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনির বেগমপুর এলাকায়।
নয়াদিল্লি, ৬ মার্চ : এক ৭ মাসের শিশুকে হত্যা করার অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনির বেগমপুর এলাকায়। সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিশুটির মাকে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে হত্যা করা হয় শিশুটিকে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শিশুটির পিতৃত্ব নিয়ে শিশুটির মাকে সন্দেহ করত শিশুটির বাবা। এই সন্দেহের জেরে দুজনের মধ্যে ক্রমাগত ঝামেলা লেগে থাকত বলে দাবি প্রতিবেশীদের।

শিশুটির মৃত্যুর ঘটনায় ধৃত মাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে জানা যায়, ধৃত ওই মহিলার বিয়ের ৫ বছর বাদে সন্তান হওয়ায়, সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে মহিলার স্বামী। যা থেকেই তাদের দাম্পত্য কলহের সূত্রপাত।
ঘটনার দিন মহিলার স্বামীর সঙ্গে ক্রমাগত ঝগড়া হওয়ার পর, কাঁদতে কাঁদতে শিশুটিকে আছাড় মারতে থাকে ওই মহিলা। এমন সময় প্রতিবেশীরা ছুটে আসলে, ঘটনাস্থল ছেড়ে চলে যায় অভিযুক্ত মহিলা। তারপর রক্তাক্ত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে। ঘটনার সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না বলেও জানা যায়।












Click it and Unblock the Notifications