প্রেম প্রত্যাখ্যান! প্রতিশোধ নিয়ে প্রেমিকার আবাসনে আগুন যুবকের, দগ্ধ হয়ে মৃত ৭

প্রেম প্রত্যাখ্যান! প্রতিশোধ নিয়ে প্রেমিকার আবাসনে আগুন যুবকের, দগ্ধ হয়ে মৃত ৭

প্রেমে প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি। প্রতিশোধের আগুনে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন প্রেমিকারকে। তার জন্য চরম কাণ্ড ঘটালেন ইন্দোরের যুবক। যে আবাসনে প্রমিকা থাকতেন সেই আবাসনেই আগুন ধরিয়ে দেন তিনি। কিন্তু যাঁকে মারা জন্য এই কাজ তিনি এবং তাঁর মা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন সেখান থেকে। আর সেই আগুনে দগ্ধ হয়ে আবাসনের ৭ জন মারা গিয়েছেন। এমনই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন ইন্দোরে এই সাইকো লাভার।

প্রেম প্রত্যাখ্যান! প্রতিশোধ নিয়ে প্রেমিকার আবাসনে আগুন যুবকের, দগ্ধ হয়ে মৃত ৭

অভিযুক্ত যুবকের নাম শুভম দিক্ষিত। তাঁকে সঞ্জয় বলেও ডাকা হয়। বয়স ২৭ বছর। পুলিশ ইতিমধ্যেই সেই যুবককে গ্রেফতার করেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রেমিকা তাঁর কাছ থেকে বেশ কিছু টাকাও ধার করেছিলেন। কিন্তু কোনও কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল। তারপর থেকেই রাগে ফুঁসছিলেন তিনি। প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে জানার পর থেকেই মেয়েদির উপরে টাকার জন্য চাপ তৈরি করতে থাকেন তিনি। এই নিয়ে প্রায়ই প্রাক্তন প্রেমিকার সঙ্গে অশান্তি হত যুবকের।

আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যুবক আগুন লাগানোর আগে মেয়েটির সঙ্গে প্রবল বিতণ্ডা হয়েছে। আবাসনের পার্কিং লটে এই নিয়ে তীব্র অশান্তি হয়েছিল। ভোট ২.৫৫ মিনিট নাগাদ ফের সেই আবাসনে হাজির হন ওই যুবক মেয়েটির স্কুটারে দাহ্য পদার্থের ছড়িয়ে দিতে দেখা গিয়েছিল যুবককে। তারপরেই তাতে আগুন ধরিয়ে দেয় যুবক। প্রচণ্ড বিস্ফোরণে চারি দিকে আগুন ছড়িয়ে পড়ে। যাতে কেই তাঁকে চিনতে না পারে সেকারণে সিিসটিভি ফুেটজ নষ্ট করারও চেষ্টা করেছিল সে।

গতকাল গভীর রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। পালানোর চেষ্টা করছিল সে। লোহামান্ডি এলাকায় পড়ে গিয়ে আহতও হয়েছিল। পুলিশ তাঁকে ধরে ফেলে। তদন্তকারীরা জানিয়েছেন যে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল যুবকের সেই মেয়েটি একটি ফ্যাশন ডিজাইনিং হাউসে কাজ করত। এবং এই বহুতলে মায়ের সঙ্গে ফ্ল্যাট ভাড়া করে থাকত। অভিযুক্ত যুবক ঝাঁসির বাসিন্দা। গতকাল ইন্দোরের আবাসনের বিধ্বংসী আগুনে সাতজন ভাড়াটে মারা গিয়েছেন। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গেও এমনইএকটি ঘটনা ঘটেছে যেথানে প্রেমে প্রত্যাখ্যাত হয় প্রেমিকাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করেছিল যুবক। পুলিশের কাছে সেই খুনের কথা স্বীকারও করে নিয়েছিল সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+