দিল্লির গোকুলপুরিতে ভয়াবহ আগুন, ঘটনায় মৃত ৭ জন
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল ভারতের রাজধানী। দিল্লির গোকুলপুরিতে আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্থ সেই স্থানের বস্তি এলাকা।
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল ভারতের রাজধানী। দিল্লির গোকুলপুরিতে আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্থ সেই স্থানের বস্তি এলাকা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে গোকুলপুরির ঝুপড়ী এলাকায় আগুন লেগে যায়। এইদিন রাত প্রায় ১.০০টা নাগাদ হঠাতই আগুন দেখতে পান স্থানীয়রা।

জানা গিয়েছে দিল্লির গোকুলপুরির ১২ নম্বর পিলার এলাকার কাছে লাগে এই ভয়াবহ আগুন। এই আগুনের গ্রাসে খতিগ্রস্থ হয়েছে এখনও পর্যন্ত অন্তত ৬০টি কাঁচা ঘর।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি শুরু করা হয় উদ্ধার কাজ।
At 1 am there was a fire incident in Gokulpuri PS area. Immediately teams reached the spot with all rescue equipment. We also contacted the Fire Dept that responded very well.We could douse the fire by around 4 am. 30 shanties burned & 7 lives are lost: Addl DCP, North East Delhi pic.twitter.com/UT8XzgaNMR
— ANI (@ANI) March 12, 2022
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় ক্ষয় ক্ষতির সঠিক পরিমাণ এক্ষনো জানা না গেলেও মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৭ জনের। ঘটনাস্থল থেকে ৭টি ঝলসে যাওয়া দেহ উদ্দার করেছেন দমকল কর্মীরা। কী কারণে এই ভয়াবহ আগুন লাগল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তবে দমকলের প্রাথমিক অনুমান কোনও কারণে শট সার্কিট থেকে লাগতে পারে এই আগুন।
দফায় দফায় আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৩টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে শনিবার সকাল নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও রয়েছে পকেট ফায়ারিং।
এদিকে এই খবর পাওয়ার পর টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি লেখেন, সকালে এই দুঃসংবাদটি শুনতে পেলাম। আমি নিজে সেখানে গিয়ে ভুক্তভোগী মানুষের সঙ্গে দেখা করব।
सुबह सुबह ये दुःखद समाचार सुनने को मिला। मैं स्वयं वहाँ जाकर पीड़ित लोगों से मिलूँगा। https://t.co/rcsN6yIse6
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 12, 2022












Click it and Unblock the Notifications