কর্ণাটকে বাস দুর্ঘটনায় মৃত ৭, জখম ৪০

কর্ণাটকে বাস দুর্ঘটনায় মৃত ৭, জখম ৪০
কর্ণাটক, ১৪ নভেম্বর : কর্ণাটকে ভলভো বাসে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হল ৭ জনের। জখম হয়েছেন ৪০ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাসের চালক ও তার সহযোগীকে গ্রেফতার

বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে মুম্বই যাচ্ছিল বাসটি। হাভেরি থেকে ১৪ কিলোমিটার দূরে কুনিমেল্লি ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারলে বাসটির তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের পরই আগুন লাগে বাসটিতে। এবম তা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন অংশে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। একজনকে হাসপাতালে নিয়ে যাওযা হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের হুবলি ও হাভেরির জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালসূত্রের খবর, আহতদের মধ্যে অধিকাংশেরই দেহের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে।

এই ঘটনায় পুলিশ বাসের চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগে বেঙ্গালুরু থেকে ফেরার পথে মেহবুবনগরে একইভাবে ভলভো বাসে আগুন লাগার ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+