উত্তর প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ৭, আহত কমপক্ষে ৩৪
উত্তর প্রদেশের মইনপুরীর কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার ভোরে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে হওয়া এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে।
উত্তর প্রদেশের মইনপুরীর কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। রবিবার ভোরে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে হওয়া এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ঢুকে যায়। আহতদের এটাওয়ার সাইফাই-এর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের বেনারসের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় খবর পাওয়ার পরেই এলাকায় যায় উদ্ধারকারী দল। একটি ক্রেনও নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে তদারকি করেন, পুলিশ সুপার অজয়শঙ্কর রায়।
এক্সপ্রেসওয়ের ৮৭ কিমি মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল কারহাল থানার অন্তর্গত। তবে এটা আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে প্রথম দুর্ঘটনা নয়। ৫ এপ্রিল আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক উল্টে গেলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ২০১৮ সালে একটি টুরিস্ট বাস অন্য একটি গাড়ির ওপর গিয়ে পড়লে দুজনের মৃত্যু হয়েছিল।
7 dead and 34 injured after a bus rammed into a truck on Agra-Lucknow Expressway near Mainpuri pic.twitter.com/sBjWuaSzu1
— ANI UP (@ANINewsUP) April 21, 2019












Click it and Unblock the Notifications