ভারতে অপুষ্টি খানিক কমলেও মাথাচাড়া দিচ্ছে স্থূলতার মতো বিপদ

প্রতিবছরই একটু একটু করে কমছে অপুষ্ঠির হার। আনন্দের খবর শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। রিপোর্টে তাঁরা জানিয়েছেন প্রতিবছরই ১ শতাংশ করে কমছে অপুষ্টির হার।

প্রতিবছরই একটু একটু করে কমছে অপুষ্ঠির হার। আনন্দের খবর শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ। রিপোর্টে তাঁরা জানিয়েছেন, প্রতিবছরই এক শতাংশ করে কমছে অপুষ্টির হার। কিন্তু তারপরেই ৫ বছরের কমবয়সী শিশুদের মৃত্যুর হার গভীরভাবে ভাবাচ্ছে চিকি‌ৎসকদের।

এখনও অপুষ্টি ভোগাচ্ছে

এখনও অপুষ্টি ভোগাচ্ছে

কারণ এখনও অপুষ্টিতে শিশু মৃত্যুর হার বছরে ৬৮ শতাংশ রয়ে গিয়েছে। বছরে ২১ শতাংশ শিশুই জন্ম নিচ্ছে মাত্রাতিরিক্ত কম ওজনের। সেটা একটু হলেও আয়ত্তে আনা গিয়েছে।

সঙ্গে রয়েছে অন্য বিপদ

সঙ্গে রয়েছে অন্য বিপদ

এদিকে আবার মাথাচাড়া দিচ্ছে অন্য বিপদ। গত কয়েক বছর ধরে সদ্যোজাতদের ওজন ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। দেখা যাচ্ছে বছরে ১২ শতাংশ শিশু জন্ম নিচ্ছে মাত্রাতিরিক্ত বেশি ওজন নিয়ে। এবং প্রতিবছর বিভিন্ন রাজ্যে সেই সংখ্যা ৫ শতাংশ হারে বাড়ছে। ৩৯ শতাংশ শিশুর বিকাশ কম হচ্ছে। যার বেশিরভাগটাই হচ্ছে উত্তর প্রদেশে।

ভারতে সমস্যা অনেক

ভারতে সমস্যা অনেক

গোটা ভারতে কম ওজনের সদ্যোজাত জন্ম নেয় ৩৩ শতাংশ। তারমধ্যে শুধু ঝাড়খণ্ডেই ৪২ শতাংশ। তার কারণ দেশের ৫৪ শতাংশ নারীর রক্তে হিমগ্লোবিনের মাত্রা একেবারেই কম। রাজধানী দিল্লির মতো জায়গাতেই ৬০ শতাংশ মহিলা অ্যানিমিয়ার শিকার।

বাড়ছে স্থূলতা

বাড়ছে স্থূলতা

কাজেই অপুষ্টির হার কমলেও ওবেসিটি বা স্ফূলত্বের প্রবণতা বাড়ছে দেশে। বিশেষ করে শহরাঞ্চলেই এই ঘটনা ঘটছে বেশি। ৫ বছর পর্যন্ত শিশুদের মধ্যে স্থূলতা বাড়ছে। তার থেকেই নানা রোগের সঞ্চার হচ্ছে। এতেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+