‌মিলছে না স্বস্তি, টিকার দুটি ডোজ নিয়েও কর্নাটকে করোনা আক্রান্ত ৬৬ মেডিক্যাল পড়ুয়া

কর্নাটকে করোনা আক্রান্ত ৬৬ মেডিক্যাল পড়ুয়া

‌সম্পূর্ণ টিকাকরণের পরও কোভিড–১৯–এ আক্রান্ত হলেন কমপক্ষে ৬৬ জন মেডিক্যাল পড়ুয়া। জানা গিয়েছে, কর্নাটকের ধারওয়াদের এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সের কমপক্ষে ৬৬ জন মেডিক্যাল পড়ুয়া ও কিছুজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই বিষয় সম্পর্কে জানার পরই জেলা প্রশাসক কলেজের এই হস্টেলকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে।

৬৬ জন করোনা আক্রান্ত

৬৬ জন করোনা আক্রান্ত

জানা গিয়েছে, ওই পড়ুয়াদের করোনা ভাইরাসের দু'‌টি ডোজই নেওয়া ছিল। যাঁদের করোনা পজিটিভ ধরা পড়েছে তাঁরা প্রত্যেকেই এমবিবিএসের প্রথম বর্ষের পড়ুয়া এবং একাধিক রাজ্য থেকে এখানে পড়াশোনা করতে এসেছেন। ধারওয়াদের ডেপুটি কমিশনার নীতেশ পাটিল জানিয়েছেন যে তবে কোভিড-১৯-এ আক্রান্ত পড়ুয়ার সংখ্যা বাড়তে পারে কারণ তাঁরা সম্প্রতি একটি কলেজ ইভেন্টে অংশ নিয়েছিলেন। তিনি এও জানিয়েছেন যে কলেজের দু'‌টি হস্টেল সিল করে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য আধিকারিকেরা করেনা টেস্ট করাচ্ছে সব পড়ুয়াদের। সিল করা চত্ত্বরে ঢোকা ও প্রস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলেজ চত্ত্বরে চলছে চিকিৎসা

কলেজ চত্ত্বরে চলছে চিকিৎসা

রিপোর্ট অনুযায়ী, পড়ুয়াদের হাল্কা উপসর্গ রয়েছে এবং কলেজ চত্ত্বরের হস্টেলেই তাঁদের সকলের চিকিৎসা চলছে। সব সংক্রমিত পড়ুয়াদের হস্টেলের ব্লকে স্থানান্তর করা হয়েছে। যে সব পড়ুয়ারা কোভিড স্ক্রিনিং ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁদের অন্য ব্লকে রাখা হয়েছে।

৪০০ জনের মধ্যে ৩০০ জনের করোনা টেস্ট

৪০০ জনের মধ্যে ৩০০ জনের করোনা টেস্ট

জানা গিয়েছে যে ওই ইভেন্টের পর ৪০০ জনের মধ্যে ৩০০ জনের কোভিড টেস্ট করার পর ৬৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এখানে উল্লেখ্য যে কলেজের পক্ষ থেকে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ফ্রেসার্স পার্টি আয়োজন করার পরই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে কলেজে শারীরিকভাবে ক্লাস বন্ধ রয়েছে।

খুলে গিয়েছে স্কুল–কলেজ

খুলে গিয়েছে স্কুল–কলেজ

উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই অধিকাংশ রাজ্যেই স্কুল কলেজ খোলার অনুমতি দিয়েছে তৎকালীন রাজ্যগুলির সরকার। কিন্তু স্কুল, কলেজ খুলে দেওয়ার পরেই দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে আবার বাড়ছে। এক্ষেত্রে স্কুল, কলেজগুলিই সুপার স্প্রেডারের কাজ করছে। গতকালই জানা গিয়েছিল স্কুল খোলার পরেই চলতি সপ্তাহে দেশজুড়ে ইতিমধ্যেই একশোরও বেশী পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+