ভূতের ছবি দেখতে গিয়ে মৃত্যু বৃদ্ধর, ময়নাতদন্তের আগে উধাও মৃতদেহও!
তিরুভন্নামালাই, ১৭ জুন : ভূতের সিনেমা দেখতে গিয়ে সিনেমাহলের মধ্যেই মৃত্যু হল ৬৫ বছরের এক ব্যক্তির। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তিরুভন্নামালাই শহরে।
পুলিশসূত্রের খবর, শহরের শ্রী বালাসুহ্মমনিয়াম সিনেমা-য় বৃহস্পতিবার ২ ব্যক্তি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভূতের ছবি "কনজুরিং ২" দেখতে গিয়েছিলেন। দুজনেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ছবির ক্ল্যাইম্যাক্স চলার সময় এদের মধ্যেই একজন অসুস্থ হয়ে পড়েন, এবং অজ্ঞান হয়ে যান। তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষনা করা হয়।

হাসপাতালের প্যারামেডিক্যাল কর্মীকে মৃতদেহটি তিরুভন্নামালাই সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলা হয় ময়নাতদন্তের জন্য। যদিও ওই কর্মী ও মৃতদেহ উভয়ই উধাও হয়ে যায় এর পরে। এখনও ওই কর্মী বা মৃতদেহের কোনও খোঁজ মেলেনি।
এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। থানাতে এই বিষয়ে একটি এফআইএর-ও দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications