করোনা ভাইরাসের বলি কর্নাটকের বৃদ্ধা! ক্রমেই বাড়ছে দেশে মৃতের সংখ্যা

এবার কর্নাটকে করোনা ভাইরাসের বলি হলেন আরও এক জন। এই নিয়ে এই রাজ্যে মোট দুই জনের মৃত্যু হল। এই মৃত্যু নিয়ে সারা দেশে দুই বিদেশী সহ মারা গিয়েছেন মোট ১৪ জন। মৃত বৃদ্ধা বেঙ্গালুরু থেকে মাত্র ৬১ কিলোমিটার দূরে চিকবল্লপুরে একটি সরকারি হাসপাতালে মারা গিয়েছেন আজই। তিনি কয়েকদিন আগেই মক্কা থেকে ফেরেন বলে জানা গিয়েছে।

কর্নাটকে ১ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হতে পারে

কর্নাটকে ১ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হতে পারে

এই মৃত্যু সম্পর্কে কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী বু শ্রীরামুলু বলেন, 'কর্নাটকে ১ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন। তবে লকডাউনের মাধ্য়মে আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষঅটা করছি।'

কী হয়েছিল মৃত বৃদ্ধার?

কী হয়েছিল মৃত বৃদ্ধার?

এদিকে মৃত রোগী সম্পর্কে চিকিৎসকরা বলেন, 'বৃদ্ধার করোনা ভাইরাসের উপসর্গ ছাড়াও ডায়াবেটিস ও হৃদরোগ সংক্রান্ত সমস্যা ছিল। তিনি কোমরের একটি হার ভেঙে যাওয়ার জেরে চিকিৎসাধীন ছিলেন।'

এর আগে করোনায় মারা যান আরও অনেকে

এর আগে করোনায় মারা যান আরও অনেকে

সোমবার বাংলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছিল। এছাড়া মুম্বইতেই এক বিদেশি মারা গিয়েছিলেন করোনায় আক্রান্ত হয়ে। ৬৮ বছরের সেই বিদেশী ফিলিপিন্সের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। পরে ফের সেই সংক্রমণের জেরেই প্রাণ যায় তাঁর।

জনতা কার্ফুর দিন মারা যান তিনজন

জনতা কার্ফুর দিন মারা যান তিনজন

এর আগে রবিবার জনতা কার্ফু চলাকালীনই তিনজন ব্যক্তির মৃত্যু খবর প্রকাশ হয়। সকালে মুম্বই ও পাটনা থেকে করোনার জেরে মৃত্যুর সংবাদ আসে। আর বেলা গড়াতেই আরও একটি মৃত্যুর সংবাদ আসে দেশের পশ্চিমের রাজ্য গুজরাত থেকে। গুজরাতের সুরাতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান এক বৃদ্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+