করোনা ভাইরাসের কালো ছায়া কেরলের ৬৫ লক্ষ মানুষের উপর! সতর্কবার্তা আইএমএ-র
দেশের প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছিল কেরলেই। এরপর পরপর তিনজন করোনা আক্রান্তকে সুস্থও করে তোলে কেরল। করোনা ভাইরাস ঠেকাতে বেষ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে কেরল সরকার। যা দেখে সারা দেশ কেরল মডেলের কথা বলছে। তবে এহেন কেরলেই ৬৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কাবণী প্রকাশ করল ইন্ডিয়ান মেডিকাল অ্যাসোসিয়েশন।

কেরলে কতজন করনা আক্রান্ত?
কেরালায় এখনও পর্যন্ত ২২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি রাজ্য জুড়ে পর্যবেক্ষণাধীন রয়েছে ১২,৭৪০ জনেরও বেশি মানুষ। এই অবস্থায় আরও কয়েক লক্ষ মানুষ এই সংক্রমণের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে আইএমএ অন্তত পক্ষে আড়াই লক্ষ আইসিইউ বেড তৈরি রাখার পরামর্শ দিয়েছে সরকারকে।

করোনার বিরুদ্ধে সচেতনা ছড়াচ্ছে কেরল পুলিশ
কেরলে করোনা সম্পর্কে সচতনা তৈরি করতে যেমন ভিডিওতে পুলিশরা নাচছেন, তেমনই রোবোট করে হ্যান্ড স্যানিটাইজার বিলি দেখেছে সেই রাজ্য। এছাড়া রাজ্যে ঢোকার প্রতিটি পয়েন্টে মেডিকাল টিম বসিয়ে সেখানে নজরদারি চলছে সর্বক্ষণ।

গম্ভীর পরিস্থিতি দেশজুড়ে
এদিকে দেশে এখনও পর্যন্ত ১৭০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এছা়ড়া মারা গিয়েছে ৩ জন। দেশজুড়ে বড় বড় শহরগুলিতে লকডাউন চলছে এই সংক্রমণ রোধ করতে। আপাতত দেশে করোনা ভাইরাস দ্বিতীয় স্টেজে রয়েছে। তবে ১৫ এপ্রিলের মধ্যে পরিস্থিতি ঠিক না হলে তা দশ গুণ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications