স্বাধীনতা দিবসে ফের বাড়ল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫,০০২, কমল মৃত্যু

স্বাধীনতা দিবসে ফের বাড়ল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫,০০২, কমল মৃত্যু

ফের দৈনিক সংক্রমণ বাড়ল ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬৫,০০২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫,২৬,১৯৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমেছে। মারা গিয়েছেন ৯৯৬ জন। যার জেরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই হয়ে গিয়েছে।

বাড়ল দৈনিক সংক্রমণ

বাড়ল দৈনিক সংক্রমণ

করোনা সংক্রমণের দৈনিক সংখ্যায় ফের বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫,০০২ জন। যার জেরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫,২৬,১৯৩ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,৬৮,২২০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৮,০৮,৯৩৭ জন।

কমল মৃত্যু

কমল মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৯৬ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯,০৩৬ জন। প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই। দৈনিক সংক্রমণে এখন শীর্ষে ভারত। মোট ২,৮৫,৬৩,০৯৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ১৪ অগাস্ট ৮,৬৮,৬৭৯ জনের করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর।

 করোনা পরীক্ষা বাড়ছে দেশে

করোনা পরীক্ষা বাড়ছে দেশে

লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশে করোনা পরীক্ষা বেড়েছে বলে জািনয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০টি রাজ্য থেকেই করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এই নিয়ে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

করোনা ভ্যাকসিন কবে

করোনা ভ্যাকসিন কবে

স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশে ৩টি স্তরে পৃথক পৃথক ভ্যাকসিনের পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা গ্রিন সিগন্যাল দিলেউ উৎপাদন শুরু হয়ে যাবে। গণহারে করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+