সোয়াইন ফ্লু-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩১, উদ্বেগে কেন্দ্র

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : ক্রমশই বেড়ে চলেছে সোয়াইন ফ্লুয়ের প্রকোপ। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩১। স্বভাবতই উদ্বেগে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই সমস্যার সমাধানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন।

বিভিন্ন রাজ্য থেকে সোয়াইন ফ্লু নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই রোগ প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে সরকারি আধিকারিকরা এই রিপোর্টগুলির মূল্যায়ণ করবেন।

সোয়াইন ফ্লু-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩১, উদ্বেগে কেন্দ্র

সোয়াইন ফ্লু-এর এই ক্রমবর্ধমান প্রকোপে আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। গত ৩ দিনে একশোরও বেশি মৃত্যুর খবর এসেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন ৯.৩১১ জন।

আক্রান্তদের পরিবারের একাংশের অভিযোগ, দিল্লিতে মিলছে সোয়াইন ফ্লুয়ের ওযুধ। সূত্রের খবর, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই) ১০,০০০ -এর বেশি ওযুধ বিক্রেতার কাছে লিখিতভাবে জানিয়েছে, সোয়াইন ফ্লুয়ের ওষুধ মজুত রাখতে। কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যেন তা বিক্রি না করা হয়।

সোয়াইন ফ্লুয়ের প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে রাজস্থান ও গুজরাতে। রাজস্থানে যেখানে মৃতের সংখ্যা ১৮৩, সেখানে গুজরাতে মৃতের সংখ্যা ১৫০। রাজস্থানের জয়পুরে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+