বিধ্বস্ত মণিপুরে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারে এয়ারলিফট করছে উত্তরপ্রদেশ সরকার
নতুন করে অশান্তি না হলেও এখনও চাপা আতঙ্ক মণিপুরে! ক্রমশ সে রাজ্য ছাড়ছেন পড়ুয়া থেকে শুরু করে ভিন রাজ্যের মানুষজন। এই অবস্থায় উদ্ধারে সাহায্যের হাত বাড়াল উত্তরপ্রদেশ সরকার। জ্বলতে থাকা মণিপুরে আটকে থাকা সে রাজ্যের পুড়য়াদের উদ্ধারে নামল সরকার।
ইতিমধ্যেই সে রাজ্য থেকে প্রথম ব্যাচ দিল্লিতে এসে পৌঁছয়। প্রথম পর্যায়ে ৬২ জন পড়ুয়াকে এয়ার লিফট করে দিল্লি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিশেষ গাড়িতে ছাত্রদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় সরকারের তরফে। ইতিমধ্যে সরকারের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আর সেই মতো মোট ১৩৬ জন শিক্ষার্থী উত্তরপ্রদেশে ফিরে আসার জন্য যোগাযোগ করেছে বলে জানানো হয়েছে। যার মধ্যে লখনউয়ের ১৭ জন রয়েছে বলে জানা গিয়েছে। আজ বুধবারও দ্বিতীয় দফাতে ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সমস্ত ছাত্রকে বিধ্বস্ত মণিপুর থেকে উদ্ধারের টার্গেট যোগী সরকার নিয়েছে।
এমনকি সুরক্ষিত ভাবে বাড়িও পৌঁছে দেওয়া হবে। ঘটনার পরেই উত্তরপ্রদেশ সরকারের তরফে মণিপুর সরকারের সন্মগে যোগাযোগ করা হয়। আর সেই মতো উদ্ধার কাজ শুরু করে যোগী প্রশাসন। ইতিমধ্যে সরকারের তরফে হেল্প লাইন নম্বর এবং একটি হোয়াটস অ্যাপ নম্বরও চালু করা হয়েছে।
আর সেগুলি হল ১০৭০ এবং 9454441081। যোগী আদিত্যনাথ সরকার উদ্ধার হওয়া সবাইকে সুরক্ষিত ভাবে বাড়ি পৌঁছে দিতে বদ্ধপরিকর। আর সেজন্যে সবরকম প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যে ১৩৬ জন ছাত্র ফিরতে চেয়ে সরকারের স্পঙ্গে যোগাযোগ করেছে তাঁদের উত্তরপ্রদেশের ৪৭ টি জেলাতে বাড়ি।
সরকারি আধিকারিকদের জানিয়েছেন, উদ্ধার হওয়া সমস্ত পড়ুয়াকে প্রথম দিল্লির উত্তরপ্রদেশ ভবনে রাখা হচ্ছে। সেখান থেকে এক এক করে সবাইকে পাঠানো হচ্ছে বাড়িতে। মণিপুর থেকে উদ্ধার হওয়া এক ছাত্র জানিয়েছেন, মণিপুরে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করল।
আর এরপরেই উত্তরপ্রদেশ সরকারের দেওয়াক হেল্পলাইন নম্বরে ফোন করলাম। সঙ্গে সঙ্গে আধার কার্ড আপলোড করতে বলা হল। আর এরপরেই সরকারের তরফেই বিমানের টিকিট পাঠানো হল বলে জানিয়েছেন ওই ছাত্র। কার্যত একই কথা জানিয়েছেন মণিপুর আইআইটিতে পড়তে যাওয়া আরও এক ছাত্র।

তাঁকেও সরকারের তরফে বিমানের টিকিট পাঠানো হয় বলে সে জানিয়েছে। উত্তরপ্রদেশ জুড়ে একাধিক পদক্ষেপ নিয়েছে যোগী সরকার। তবে যেভাবে মণিপুর থেকে উদ্ধার কাজ চালাচ্ছে যোগী সরকার তার প্রশংসা সর্বত্র।












Click it and Unblock the Notifications