পুনেয় ৬২ জন গর্ভবতী মহিলাকে পাঠানো হল করোনা কোয়ারেন্টাইনে
মহারাষ্ট্র সারাদেশের মধ্যে এমনিতেই করোনা ভাইরাসের হটস্পট হয়ে রয়েছে। তার মধ্যে খবর পাওয়া গিয়েছে পুনেয় ৬২ জন গর্ভবতী মহিলা এক স্টেনোগ্রাফারের সংস্পর্শে এসেছেন। যিনি করোনা পজিটিভ বলে রিপোর্ট এসেছে। এই ঘটনাটি ঘটেছে পুনের শিক্রাপুরে।

মহিলাদের খুঁজে বের করা হয়েছে
জেলা পরিষদের এক আধিকারিক জানিয়েছেন, এপ্রিলের ৬ থেকে ৮ তারিখের মধ্যে এই ঘটনা ঘটেছে। ওই মহিলাদের সকলকেই খুঁজে বার করা হয়েছে। এবং তাঁদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

মহিলারা বিপন্মুক্ত তবে কোয়ারেন্টাইনে
জেলা পরিষদের আধিকারিক আরও জানিয়েছেন, ওই গর্ভবতী মহিলাদের কারওরই সংক্রমণের উপসর্গ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে। কারণ এর আগে একটি হাসপাতালে একজন নার্স পজিটিভ হওয়ার পরে সেখানকার ৩০ জন নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

পুনেয় অনেক আক্রান্ত
এই মুহূর্তে পুনের পুর এলাকায় ৩৬২ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৫০ জন। অন্যদিকে গ্রামীণ এলাকায় ১০টি এমন ঘটনা ধরা পড়েছে। পুনের শহর জুড়ে কারফিউ জারি হয়েছে। এবং পুলিশ কড়া হাতে বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে।

গোটা মহারাষ্ট্রই যেন হটস্পট
বস্তুত মহারাষ্ট্রে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত মুম্বই শহরে। এবং সেখানেই সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications