জামিয়ার প্রতিবাদে ৬২ জন পুলিশের পাশাপাশি আহত আরও ১২৭
জামিয়া মিলিয়া ইসলামিয়ায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন ৬২ জন পুলিশের পাশাপাশি আরও প্রায় ১২৭ জন আহত হয়েছিলেন। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি।

এই প্রসঙ্গে পুলিশের উদ্ধৃতি টেনে তিনি বলেন, দিল্লি পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করেছিল শুধুমাত্র উন্মত্ত জনতাকে শান্ত করতে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষাও পুলিশের একটি প্রাথমিক কাজ বলেও জানা তিনি। পাশাপাশি ওই অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তার দিকটির উপরেও জোর দিতে দেখা যায় তাকে।
ইতিমধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications