দিল্লিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : ফের রাজধানী দিল্লিতে ধর্ষণের শিকার হতে হল তিন বছরের এক শিশুকণ্যাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব দিল্লির অমর কলোনিতে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করছে। রাজধানীর বুকে এই ধরনের ঘটনা ক্রমেই বাড়তে থাকায় প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জানা গিয়েছে বুধবার অমর কলোনিতে অভিযুক্ত ব্যক্তি নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে শিশুকন্যাটিকে একাধিক বার ধর্ষণ করে। এই বিষয়টি শিশুটির মা জানতে পারার পরেই অমর কলোনি পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে।

ডাক্তারি পরীক্ষাতে প্রমান হয়ে যায় শিশুটিকে একাধিক বা ধর্ষণ করা হয়েছে। এরপরেই পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়ি থকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক তথ্য প্রমান রয়েছে তাঁদের হাতে।
অভিযুক্ত ব্যক্তি কোনও মানসিক সমস্যার শিকার কিনা তা খতিয়ে দেখতে ডাক্তারি পরীরক্ষা করানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু রাজধানী দিল্লি যে আজও সুরক্ষিত নয় তা আরও একবার প্রমান হলো এই নৃশংস ঘটনার মধ্য দিয়ে।












Click it and Unblock the Notifications