Vande Bharat Train: ৬০টি বন্দে ভারতের উদ্বোধন হতে পারে চলতি বছরেই! রইল খুঁটিনাটি তথ্য
Vande Bharat Train: ভারতীয় রেলকে সম্পূর্ণ ভাবে বদলে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস! গত কয়েক বছরে একাধিক রুটে শুরু হয়েছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটির পরিষেবা। দেশের বেশির ভাগ রাজ্যের উপর দিয়েই ছুটছে এই ট্রেন। যা ইতিমধ্যে সফল।
তবে আগামী কয়েক মাসের মধ্যে আরও বেশ কয়েকটি বন্দে ভারত (Vande Bharat Train) পেতে চলেছে দেশ। এমনটাই দাবি এক সংবাদমাধ্যমের। যা ভারতীয় রেল ট্র্যাকে বিপ্লব ঘটাবে বলে মনে করা হচ্ছে।

- Vande Bharat Train: ছুটবে ৬০ টি ট্রেন
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বছর অর্থাৎ ২০২৪ সালে দেশজুড়ে ৬০ টি বন্দে ভারত (Vande Bharat Train) ট্রেনের সূচনা হতে পারে। আর এই টার্গেট পূরণ করতেই দিনরাত কাজ করছে রেলমন্ত্রক। গত বছর অর্থাৎ ২০২৩ সালে মোট ৩৪ টি বন্দে ভারত ট্রেনের লঞ্চ করেছিল মোদী সরকার। সেই টার্গেট ছাপিয়ে যেতে চায় এবার রেলমন্ত্রক।
মানি কন্ট্রোলের রিপোর্ট অনুসারে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Train) কোচ তৈরির কাজ চলছে। প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৪ সালে ৭০ টি বন্দে ভারত ট্রেন পাবে রেল। যার মধ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যেই ৬০ টি রেক পেয়ে যাবে রেল। গোটা বছর ধরেই কার্যত একের পর এক রুটে নয়া এই ট্রেনের উদ্বোধন করতে পারে সরকার।
- Vande Bharat Train: ৩৫ টি রুট চূড়ান্ত
তবে কোন কোন রুটে এই ট্রেন চালানো হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে এই বিষয়ে রেলের তরফে সার্ভে করা হচ্ছে বলেই খবর। আর সেই মতো বেশ কয়েকটি রুটে এই ট্রেন (Vande Bharat Train) চালানো হবে। তবে প্রকাশিত খবর অনুযায়ী, ৩৫ টি রুটে ইতিমধ্যে রেলবোর্ডের তরফে সার্ভে করা হয়েছে। আর সেই সমস্ত রুটে বন্দে ভারত চালানোর জন্যে পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে।
- Vande Bharat Train: নতুন ভার্সন পাবে দেশ
বন্দে ভারতের (Vande Bharat Train) পাশাপাশি এই বছর অর্থাৎ ২০২৪ সালে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো চালু করতে পারে সরকার। চেন্নাইয়ের রেল ফ্যাক্টারিতে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রোর কোচ নির্মাণের কাজ চলছে।
মনে করা হচ্ছে, আগামী মার্চ মাসে বন্দে ভারত স্লিপারের পরিষেবা শুরু হতে পারে বলে জানিয়েছেন এক রেল আধিকারিক। এমনকি বন্দে ভারত স্লিপার কোচের কাজও শেষ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। কোচের ভিতরের কিছু কাজ শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications