সীমান্তে অনিচ্ছাকৃত গুলিবর্ষণ পাকিস্তানের, প্রাণ গেল ৬ বছরের শিশুর

সীমান্তে গুলিবর্ষণ করল পাকিস্তানি সেনা। যার জেরে এদিন শহিদ হলেন এক বিএসএফ ইনস্পেক্টর ও ছয় বছরের এক শিশুকন্যা।

সীমান্তে গুলিবর্ষণ করল পাকিস্তানি সেনা। যার জেরে এদিন শহিদ হলেন এক বিএসএফ ইনস্পেক্টর ও ছয় বছরের এক শিশুকন্যা। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এদিন ঘটনাটি ঘটেছে।

সীমান্তে অনিচ্ছাকৃত গুলিবর্ষণ পাকিস্তানের, প্রাণ গেল ৬ বছরের শিশুর

পাকিস্তানের গোলাবর্ষণের জেরে অন্তত দশজন আহত হয়েছেন। যাপ মধ্যে ছয়জন সেনা জওয়ান রয়েছেন। পুঞ্চ সেক্টরেই ভারী গোলাবর্ষণের জেরে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাও পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে।

যে শিশুকন্যাটি মারা গিয়েছে তার নাম সোবিয়া। একটি শেল ফেটে তার মৃত্যু হয়। সে শাহপুরের বাসিন্দা ছিল। অন্তত ছয়টি বাড়ি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

এদিন সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ থেকে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করে। পুঞ্চের শাহপুর, কসবা, মানকোটে ও কারনি সেক্টরে এই গুলি বর্ষণ শুরু হয়। মর্টার বোমা মেরে সীমান্তে ভারতীয় গ্রামগুলিতে হামলা করা হয়। তার আগে এদিন সকালে পাক গোলাবর্ষণের জেরে তিনজন সাধারণ নাগরিক ও একজন সেনা আহত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+