হায়দরাবাদের পর এবার রাজস্থান, ৬ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন

ফের নারকীয় ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল রাজস্থান। শনিবার থেকে নিখোঁজ ছিল ৬ বছরের স্কুল ছাত্রী।

ফের নারকীয় ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল রাজস্থান। শনিবার থেকে নিখোঁজ ছিল ৬ বছরের স্কুল ছাত্রী। রবিবার তার দেহ উদ্ধার হয় খেতাদি গ্রামে একটি ঝোঁপের মধ্যে। পুলিসের অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে শিশুটিকে। দেহের পাশে মদের বোতল, চিপসের প্যাকেট এবং রক্তের দাগ পাওয়া গিয়েছে।

হায়দরাবাদের পর এবার রাজস্থান, ৬ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন

তদন্তকারী পুলিস আধিকারিকরা জানিয়েছেন, শনিবার শিশুটির স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ছিল। তারপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। দুপুর ৩টে পর্যন্ত শিশুটি ঘরে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। খামার বাড়ি থেকে আত্মীয় পরিজনদের বাড়ি সর্বত্র খোঁজাখুঁজি করেছে তারা। রবিবার সকালে স্কুল থেকে অর্ধেক কিলোমিটার দূরে একটি ঝোঁপের মধ্যে উদ্ধার হয় তার দেহ।

খবর দামানলের মত ছড়িয়ে পড়ে গ্রামে। পুলিসকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিস সুপার আদর্শ সিধু জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধর্ষণ করে খুন বলে মনে হচ্ছে। ছাত্রীর স্কুলের পোশাকের সঙ্গে থাকা বেল্ড দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+