বেঙ্গালুরুর নামি স্কুলে ৬ বছরের ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে পথে নামলেন বাবা-মায়েরা

বেঙ্গালুরুর নামি স্কুলে ৬ বছরের ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে পথে নামলেন বাবা-মায়েরা
বেঙ্গালুরু, ১৯ জুলাই : শহরের নামজাদা স্কুলে ৬ বছরের ছাত্রীর ধর্যণের ঘটনায় উত্তাল হয়ে উঠল বেঙ্গালুরু। রাস্তায় নেমে প্রতিবাদে পা মেলালেন বহু মানুষ। হাতে প্ল্যাকার্ড: "আমি একজন শিশু, খেলনা নয়।"

শনিবার সকালে বেঙ্গালুরু দেখল প্রতিবাদের নিঃশব্দ ভাষা। এই স্কুলের ছাত্রীদের মা-বাবা পরিবার শহরের রাস্তায় প্রতিবাদ দেখালেন। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির শীঘ্র গ্রেফতাররে দাবিতে প্রতিবাদে মুখর হন। ওই স্কুলের ভিতরে তাঁদের মেয়েরা কতটা নিরাপদ সে প্রশ্ন তুলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা দাবি তোলেন ছাত্রীদের মা-বাবারা।

২ জুলাই, শহরের নাম করা ভিভজিওর হাই স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে (যার বয়স মাত্র ৬ বছর) স্কুলেরই দুই জিম প্রশিক্ষক ধর্যণ করে বলে অভিযোগ ওঠে। স্কুলে শাস্তিস্বরূপ ক্লাস থেকে বের করে দেওয়া হয় ওই ছাত্রীকে। বলা হয়ে একটি ফাঁকা গুদামঘরে যেখানে জিমখানার নানা সাজসরঞ্জাম রাখা থাকে, সেখানে একা দাঁড়িয়ে থাকতে বলা হয়। সেই ঘরেই যৌন হেনস্থা করা হয় তাঁকে। ক্লাসে প্রচন্ড কথা বলছিল বলে ওই ছাত্রীকে ওই ঘরে একা দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছিলেন শিক্ষক।

৬ বছরের বাচ্চা মেয়েটি এতই ছোট যে সে কিছুই বুঝে উঠতে পারেনি। সাতদিন বাদে ওর মা শরীরের কিছু ক্ষত দাগ দেখে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা জানায় এই ছাত্রীর সঙ্গে হয়তো ধর্ষণ করা হয়েছে।

এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ওই অভিযুক্ত দুই জিম প্রশিক্ষকের বিরুদ্ধে কিছু লিডও মিলেছে তদন্তে। কিন্তু এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই স্কুলের ছাত্রছাত্রীদের বাবা-মায়েদের প্রশ্ন কেন এতটুকু একটা বাচ্চা মেয়েকে একা একটি ঘরে আটকে রাখা হবে। স্কুলের অবশ্য দাবি, শৌচাগারে যাওয়ার জন্য ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল ওই ছাত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+