৬ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের পর মেরে এভাবে ফেলে দেওয়া হল , ঘটনা ঘিরে চাঞ্চল্য
হাই-টেক শহর হায়দরাবাদের অদূরের এক গ্রামে, এক ৬ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ঘিরে চাঞ্চল্য ছড়াল।
হাই-টেক শহর হায়দরাবাদের অদূরের এক গ্রামে, এক ৬ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুধু ধর্ষণই নয়, সেখানে ওই শিশুকে ধর্ষণ করে কুয়োতে ফেলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। যাতে কুয়োর মধ্যে পড়ে সে মারা যায়। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত ওই শিশুরই কাকা।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ওই শিশু স্কুল থেকে মধ্যাহ্নভোজের জন্য বাড়ি আসে। এরপর বাড়ি থেকে সে তার প্রাইমারি স্কুলের পথে রওনা দেয়। সেই শেষবারের জন্য তাকে দেখেছিল তার পরিবার। এরপর স্কুল যাওয়ার পথেই তাকে ধর্ষণ ও খুন করা হয়।
এরপর বিকেলের দিকে সে যখন আর বাড়ি ফেরেনি, তখনই শুরু হয় খোঁজ খবর। পুলিশে অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনা সামনে আসে। গোটা ঘটনায় ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে ২২ বছরের শিবকুমার নামের এক ব্যাক্তিকে। যে সম্পর্কে ওই মেয়েটির কাকা।












Click it and Unblock the Notifications