১ থেকে ১৩ পর্যন্ত সংখ্যা বলতে না পারায় ৬ বছরের মেয়েকে খুন করল বাবা

মুম্বই, ১২ জুলাই : ১ থেকে ১৩ পর্যন্ত বলতে বলেছিল বাবা। ১২ পর্যন্ত বলেই হোঁচট খেয়েছিল মেয়ে। তারপরে আর বলতে পারেনি। সেজন্য নিজের ৬ বছরের মেয়ে ভারতীকে খুনের অভিযোগ উঠল রাজু কুটে নামে এক ব্যক্তির বিরুদ্ধে। [১০০ সন্তানের পিতা হবেন এই পাকিস্তানি নাগরিক!]

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বালাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রাজু নামে ওই ব্যক্তি নিজের মেয়েকে মুখের ভিতরে পেঁয়াজ ঢুকিয়ে দেয়। দমবন্ধ হয়ে মারা যায় মেয়েটি। [ছেলে বিষয়টায় কাঁচা কি না, তাই অঙ্ক পরীক্ষায় বসলেন বাবা!]

১ থেকে ১৩ পর্যন্ত বলতে না পারায় ৬ বছরের মেয়েকে খুন বাবার

অভিযোগ, মেয়েকে অঙ্কের সংখ্যা বলতে বলেছিল রাজু। ১২ পর্যন্ত বলার পরে সে আর পারেনি। তখনই রাজু ক্ষিপ্র হয়ে পেঁয়াজ ঠেসে ধরে মেয়ের মুখে। ফলে মারা যায় ছোট্ট ভারতী। [বাবা যে আদালতে চা বিক্রেতা, মেয়ে সেখানেই যোগ দিলেন বিচারক হিসাবে]

পুলিশ জানিয়েছে, এর পরে মেয়ের দেহ নিয়ে গিয়ে কাছেই এক জায়গায় পুঁতে দিয়ে আসে অভিযুক্ত রাজু। সেই ঘটনার সাক্ষী ছিলেন রাজুর স্ত্রী। তিনি পরে থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। [স্থুলকায় তিন সন্তানকে বাঁচাতে কিডনি বেচতে চাইছেন গুজরাতের রমেশভাই]

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় খুন ও প্রমাণ লোপাটের মামলা রুজু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+