Accident: ঝড়ে আশ্রয় নিয়েছিলেন মালগাড়ির তলায়! চাকা গড়াতে মর্মান্তিক মৃত্যু ছয় কর্মীর

Train Accident: ফের দুর্ঘটনা রেলে! লাইনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ছয় শ্রমিকের। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থেকে বাঁচতে মালগাড়ির নীচে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক।

হঠাত করে ট্রেনটি চলতে শুরু করলে ঘটনাস্থলেই মমান্তিক মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের। ঘটনায় আহত আরও দুজন। কার্যত গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে চাঞ্চল্যলর ঘটনাটি ঘটেছে ওডিশাতেই। সে রাজ্যের জাজপুর রোড স্টেশনের ঘটনা।

ওডিশায় মালগাড়িতে কাটা পড়ে ছয়জনের মৃত্যু

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক। কীভাবে এই ঘটনা একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মৃত শ্রমিকরা চুক্তিভিত্তিতে কাজ করত। ওই স্টেশন সংলগ্ন এলাকাতে কাজের সময় প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়।

আর সেখান থেকে বাঁচতেই মূলত দাঁড়িয়ে থাকা মালগাড়ির নীচে আশ্রয় নেয় শ্রমিকরা। যখন তাঁরা বসে ছিলেন সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আর তাতেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বাহানগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।

আর সেখানে মর্মান্তিক ২৮৮ জনের মৃত্যু হয়। এরপর প্রায় যদিও বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর এর মধ্যেই ফের দুর্ঘটনা। পুরো বিষয়টি রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+