কাশ্মীরে সেনার গুলিতে নিকেশ ৬ জঙ্গি, আহত ১ জওয়ান
উৎসবের মরশুমেও অশান্ত কাশ্মীর। রাজ্যের বারামুল্লা ও অনন্তনাগে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জন জঙ্গির নিকেশের খবর পাওয়া যাচ্ছে।
উৎসবের মরশুমেও অশান্ত কাশ্মীর। রাজ্যের বারামুল্লা ও অনন্তনাগে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জন জঙ্গির নিকেশের খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন ১ জন জওয়ান।

অনন্তনাগের আরওয়ানিতে জঙ্গিদের সঙ্গে সেনার সংঘর্ষে বৃহস্পতিবার ৪ জন জঙ্গির মৃত্যু হয়। এরপর বারামুল্লার ক্রিরি এলাকায় , সংঘর্ষে ২ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেন। বৃহস্পতিবার থেকে চলা সেই এনকাউন্টার শুক্রবার সকাল পর্যন্ত চলেছে। ঘটনায় আহত হয়েছেন এক সেনা জওয়ান।
উল্লেখ্য, দু'পক্ষের সংঘর্ষের জেরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এদিকে, জানা যাচ্ছে বারামুল্লায় দু'জন জঙ্গি গা ঢাকা দিয়েছে একটি বাড়ির ভিতর। সেই বাড়িতে ঘিরে চলছে গুলির লডা়ই।












Click it and Unblock the Notifications