অরুণ জেটলির ফোনে অবৈধ আড়ি পাতা কাণ্ডে গ্রেফতার আরও ৬

পুলিশসূত্রের খবর, তিন পুলিশকর্মীদের মধ্যে এএসআই গোপাল, প্রধান কনস্টেবল হরিশ, ও একজন কনস্টেবল রয়েছেন। এছাড়া বাকি তিনজন হলেন অলোক গুপ্ত,সাইফি ও পুনিত। এই তিনজনেই গোয়েন্দা বলে জানিয়েছে দিল্লি পুলিশের বিশেষ শাখা। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের স্থানীয় আদালতে পেশ করা হয়।
এর আগে অরবিন্দ দাবাস ও অনুরাগ,নীরজ,নীতিশ নামে তিন গোয়েন্দাকে গ্রেফতার করে পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ শাখা এই চারজনের বিরুদ্ধে ১৬ এপ্রিল চার্জ শিট তৈরি করে। যদিও ৩০ মে ১ লক্ষ টাকা ব্যাক্তিগত জরিমানার বিনিময়ে জামিন মঞ্জর করা হয়।
চলতি বছর জানুয়ারি মাসে প্রথম এই ঘটনাটি প্রচারের আলোয় আসে। বিজেপি নেতার ফোনে আড়ি পাতা হয়েছে বিরোধীদের এই অভিযোগে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications