মধ্যপ্রদেশে ৬ বিধায়ককে বরখাস্ত করলেন রাজ্যপাল, আস্থাভোট দাবি বিজেপির

সংকট বাড়ছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যেই ৬ বিদ্রোহী বিধায়ককে বরখাস্ত করেছেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। মুখ্যমন্ত্রী কমলনাথের পরামর্শ মেনেই রাজ্যপাল এই পদক্ষেপ করেছেন বলে সূত্রের খবর।

সংকট বাড়ছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যেই ৬ বিদ্রোহী বিধায়ককে বরখাস্ত করেছেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। মুখ্যমন্ত্রী কমলনাথের পরামর্শ মেনেই রাজ্যপাল এই পদক্ষেপ করেছেন বলে সূত্রের খবর। এই ৬ বিদ্রোহী বিধায়ক বেঙ্গালুরুতে রিসর্টে আশ্রয় নিয়েছেন।

বরখাস্ত ৬ বিধায়ক

বরখাস্ত ৬ বিধায়ক

এই ৬ বিধায়কই প্রথম বিদ্রোহী হয়ে কর্নাটকের বেঙ্গালুরুতে একটি রিসর্টে গিেয় উঠেছিলেন। তারাই কমলনাথের বিরুদ্ধে বিদ্রোহ জাগিয়ে তুলেছিল বলে অভিযোগ। তাদের সঙ্গেই আরও ১৩ জন বিদ্রোহী বিধায়ক বেঙ্গালুরুতে রয়েছেন বলে খবর। ৬ বিধায়কই তাঁদের পদত্যাগ পত্র বিধানসভায় পাঠিয়ে দিয়েেছ। কিন্তু তাঁদের স্বশরীরে এসে পদত্যাগের কারণ জানাতে বলা হয়। কিন্তু তাতে তাঁরা রাজি না হওয়ায় ওই ৬ মন্ত্রিসভার মন্ত্রীকে বরখাস্ত করেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। তাঁদের দফতর ছিনিয়ে নেওয়া হয়েছে।

আস্থা ভোট দাবি বিজেপির

আস্থা ভোট দাবি বিজেপির

এদিকে আবার সুযোগ বুঝে আস্থাভোট দাবি করে বসেছে বিজেপি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং শিবরাজ সিং চৌহান রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। তাতে তাঁরা নাকি কমলনাথ সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের দাবি জানিয়েছেন। কারণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদানের পরেই ১৯ জন বিদ্রোহী বিধায়ক বিজেপিতে যোগ দান করার জন্য প্রস্তুত হয়ে রয়েেছ। এই ১৯ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিল কমলনাথ সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

 আস্থা ভোটের জন্য প্রস্তুত

আস্থা ভোটের জন্য প্রস্তুত

এদিকে বিজেপির দাবি জানানোর পরেই আস্থা ভোটের জন্য প্রস্তুত বলে জানিেয়ছে কমলনাথ সরকার। সূত্রের খবর ১৬ মার্চ আস্থা ভোট হতে পারে মধ্যপ্রদেশ বিধানসভায়। সেখানেই শক্তিপরীক্ষা হবে কমলনাথ সরকারের। এদিকে গতকাল বিজেপি মন্ত্রী দাবি করেছিলেন মধ্য প্রদেশে সরকার গড়ার দাবি জানানাবে না বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+