অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মত্যু, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মত্যু, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তর প্রদেশের ফিরোজাবাদে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার জাসরানমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ইনফার্টারের ব্যাটারি থেকে শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা ঘটে। বাড়ির নীচেই ছিল আসবাবের দোকান। সেকারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দমকলের ১৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই ঘটনাস্থলে যান পুলিশ সুপার। তিনি জানিয়েছেন আগ্রা, মইনপুরী, ইটাহ এবং ফিরোজ পুর থেকে দমকলের ইঞ্জিন আনা হয়েছিল। শীতকাল থাকায় দরজা জানলা বন্ধ ছিল ঘরের। সেকারণে বাড়ির বাইরে বেরোতে পারেননি কেউ। এক কথায় বলতে গেলে ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন সকলে। তার উপরে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ইঞ্জিন পৌঁছতে অনেকটা সময় লেগেছিল।

খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। যে ৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ২ শিশুও রয়েছে। শীতকালে এমনিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+