ক্রমে ভারতেও ছড়াচ্ছে করোনা ভাইরাস! সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬, পর্যবেক্ষণে আরও অনেকে

প্রতিবেশী দেশ চিনে করোনা ভাইরাসের প্রভাবে জর্জরিত গত দুই মাস ধরে। সেখানে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে! এই পরিস্থিতিতে ভারতের কেরল রাজ্যেও তিনজনের শরীরে ধরা পড়েছিল করোনা ভাইরাস। তবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হওয়ায় সেই সংক্রমণ আর ছড়ায়নি। আক্রান্তদের একজন সুস্থও হয়ে উঠেছিলেন। তবে হঠাৎ করেই ফের করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে দেশে। দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন আরও বেশ কয়েকজন।

দেশে এখনও পর্যন্ত ৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে

দেশে এখনও পর্যন্ত ৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে

ইতিমধ্যে দেশের উত্তর দিকে করোনা ভাইরাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের নয়ডায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লিতে একজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও তেলেঙ্গানা এবং জয়পুরে অনেকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৬ জন এই ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। এই অবস্থায় করোনা যাতে না ছড়ায় সেজন্য সরকার প্রথম থেকেই তৎপরতা দেখাতে শুরু করেছে।

দিল্লিতে পর্যবেক্ষণে রয়েছেন ২১ জন ইতালীয়

দিল্লিতে পর্যবেক্ষণে রয়েছেন ২১ জন ইতালীয়

জানা গিয়েছে, ২১জন ইতালীয় নাগরিককে দক্ষিণ দিল্লি থেকে নিয়ে এসে ইন্দো তিবেটান বর্ডার ফোর্সের আশ্রয়স্থলে রাখা হয়েছে। তাদের সকলের দেহেই করোনার ভাইরাস রয়েছে কিনা তার পরীক্ষা হয়েছে। এর আগে জয়পুরে এক ইতালীয়র শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় এই প্রতিরোধমূলক ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

করোনা ভাইরাস মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে সরকার

করোনা ভাইরাস মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে সরকার

করোনা ভাইরাস মোকাবিলা ও প্রস্তুতির জন্য দিল্লি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের। এছাড়া তেলাঙ্গানা সরকার ইতিমধ্যেই এই সংক্রমণ ঠেকাতে ১০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে। বৃহত্তর হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন হায়দরাবাদ শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করতে শুরু করেছে।

করোনা ভাইরাস রুখতে বিশেষ পদক্ষেপ বিমানবন্দরে

করোনা ভাইরাস রুখতে বিশেষ পদক্ষেপ বিমানবন্দরে

উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত বিমানবন্দরে করোনা ভাইরাস পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল কর্মীদের যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য নিযুক্ত করা হয়েছে। যদি কোনও যাত্রীর করোন ভাইরাস সন্দেহ থাকে তবে জীবাণুনাশক অ্যাম্বুলেন্স তাদের জেলা হাসপাতালের জীবাণুমুক্ত ওয়ার্ডে নিয়ে যেতে পারে। এছাড়া ইম্ফলে এবং গুয়াহাটিতে কোনও বিমানই সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভুটান থেকে চলাচল করছে না।

ওড়িশায় করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি এক চিনা

ওড়িশায় করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি এক চিনা

এদিকে সিঙ্গাপুরে পণ্যবাহী জাহাজে কাজ করা দুই কর্মী চিন হয়ে ওড়িশার পারাদ্বীপে এসে পৌঁছলে এবং জ্বর অনুভব করায় তাঁদের করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রিঙ্কেশ রায় জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার অভিযোগে একটি কার্গো জাহাজের ক্রু সদস্যকে কটকের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর জ্বর এবং গলা ব্যথার লক্ষণ রয়েছে।

করোনা আক্রান্ত দেশগুলিকে ১২ বিলিয়ন ডলার সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

করোনা আক্রান্ত দেশগুলিকে ১২ বিলিয়ন ডলার সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

এদিকে ভারত ছাড়াও মোট ৬০টি দেশে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। বিশ্বজুড়ে ৩০০০-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ক্রমেই লক্ষাধিকের দিকে ছুটছে। আক্রান্ত দেশগুলির মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ দেশ অবশ্যই চিন। এরপরেই সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে ইরান। সেদেশের ভাইস প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের শরীরে এই সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে করোনাভাইরাস সংক্রমিত দেশগুলিকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করতে ১২ বিলিয়ন ডলার দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+