সিএএ বিরোধিতায় হিংসার দায়ে উত্তরপ্রদেশে গ্রেফতার ৬ মালদাবাসী

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ প্রতিবাদ হিংসায় পরিণত হয়েছে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায়। এই বিক্ষোভ প্রদর্শন ও হিংসার দায়ে এখনও পর্যন্ত যোগীরাজ্যে ৭০০-রও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এবার সেই হিংসায় আরও পোক্ত হল বাংলা যোগ। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, আগুন লাগানো ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে ধৃতদের মধ্যে ছয় জন।

লখনউ এসএসপির বক্তব্য

লখনউ এসএসপির বক্তব্য

এই বিষয়ে লখনউ এসএসপি কলানিধি নৈথানি বলেন, 'লখনউতে হিংসা ও সম্পত্তি নষ্টের ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করেছি যারা পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। আমরা এই হিংসার সঙ্গে জড়িত আরও অনেক লোককে গ্রেফতার করছি। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রমাণ দেখে এই গ্রেফতারি চালাচ্ছি।'

উত্তরপ্রদেশে আটক ৪০০০, গ্রেফতার ৭০০

উত্তরপ্রদেশে আটক ৪০০০, গ্রেফতার ৭০০

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত আটক করা হয়েছে সাড়ে চার হাজার জনকে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশের একাধিক শহরে আগুন জ্বলেছে হিংসার। আর তার জেরেই গ্রেফতার করা হয়েছে ৭০৫ জনকে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, অশান্তির সঙ্গে যুক্ত সন্দেহে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের মধ্যেও অনেকেই মালদার বাসিন্দা। উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিং দাবি করেছিলেন, উত্তরপ্রদেশের অশান্তির ঘটনায় বহিরাগতদের ভূমিকা রয়েছে। সেই সূত্রেই বাংলার যোগ খুঁজে দেখছে পুলিশ।

লখনউ, কানপুর, বুলন্দশহরে হিংসা

লখনউ, কানপুর, বুলন্দশহরে হিংসা

উত্তরপ্রদেশে লখনউ, কানপুর, বাহরিচ, বুলন্দশহর,মউয়ের মতো একাধিক এলাকায় কয়েকদিন আগেই হিংসার আগুন জ্বলে ওঠে। অশান্তি ছাড়ায় গোরক্ষপুর থেকে আলিগড়ে। এমন পরিস্থিতিতে দেখা যায় একাধিক বাস থেকে শুরু করে সরকারী বিভিন্ন সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়। এরপরই কড়া বার্তা দিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে , উত্তরপ্রদেশে যারা হিংসা ছড়িয়েছে ,তাদের সনাক্ত করে তাদেরই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এবার সেই ধৃতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়েই যোগী সরকার পদক্ষেপ গ্রহণ করছে।

১৬ জন বিক্ষোভকারীর মৃত্যু

১৬ জন বিক্ষোভকারীর মৃত্যু

চলতি সপ্তাহে একের পর এক হিংসার ঘটনায় রক্তপাতের খবর উঠতে থাকে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে আসতে শুরু করেছে। উত্তরপ্রদেশের রামপুর ও কানপুরে হিংসার ঘটনায় জখম হয়েছেন পুলিশ কর্মীরা। সরকারী মতে, উত্তরপ্রদেশে একের পর এক হিংসায় ২০ টি মটরসাইকেল, ১০ টি গাড়ি, ৩ টি বাস, ৪ টি মিডিয়া ওবি ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ নাা শোনায় একাধিক জায়গায় পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+