অসমের সীমান্তে ৬,৯০০ কোটি টাকার মহাপরিকল্পনা, ভাইব্র্যান্ট ভিলেজের দ্বিতীয় পর্বের সূচনা অমিত শাহের

বাংলাদেশ সীমান্তঘেঁষা অসমের গ্রামগুলিকে উন্নয়নের মূল স্রোতে টানতে বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু করলেন ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়। এই প্রকল্পে প্রায় ৬,৯০০ কোটি টাকা ব্যয়ে সীমান্তবর্তী গ্রামগুলিতে শিক্ষা, কর্মসংস্থান ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

অসমের বরাক উপত্যকার নাতানপুর গ্রাম থেকে কর্মসূচির সূচনা করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সীমান্ত গ্রামগুলিকে দেশের অন্য প্রান্তের সমান সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। তাঁর কথায়, "সীমান্তে অবস্থান বলেই কোনও গ্রাম পিছিয়ে থাকবে না। উন্নয়নের মানদণ্ডে তারা হবে দেশের প্রথম সারির গ্রাম।"

কেন্দ্রের হিসেব অনুযায়ী, 'ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম II এর আওতায় দেশজুড়ে ১৭টি রাজ্যের ৩৩৪টি ব্লক ও ১,৯৫৪টি গ্রামকে উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে অসমেই রয়েছে ৯টি জেলা, ২৬টি ব্লক ও ১৪০টি সীমান্ত গ্রাম। বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন এই গ্রামগুলিকে আধুনিক শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ, পানীয় জল ও টেলিযোগাযোগ ব্যবস্থায় স্বনির্ভর করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।

নাতানপুরে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, "একসময় সীমান্তের গ্রামগুলিকে 'শেষ গ্রাম' বলা হত। এখন সময় বদলেছে এগুলি হবে দেশের 'প্রথম গ্রাম'। শিক্ষা, কর্মসংস্থান, স্যানিটেশন, যোগাযোগ সব ক্ষেত্রেই এগিয়ে থাকবে।"

কেন্দ্রের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় স্থায়ী জনবসতি ও অর্থনৈতিক কার্যকলাপ বাড়িয়ে জাতীয় নিরাপত্তাও আরও মজবুত হবে বলে মনে করছে সরকার।

সীমান্তের প্রান্তিকতা কাটিয়ে উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যেই এই বৃহৎ বিনিয়োগ, এমনটাই দাবি কেন্দ্রের। এখন দেখার, ঘোষিত পরিকল্পনা বাস্তবে কত দ্রুত ও কতটা কার্যকরভাবে রূপ পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+