২০২৫ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৬৫ শতাংশই আসছে ৫জি-র আওতায়
২০২২ সালেই ভারতে চালু হচ্ছে ৫জি
৪জির পর এবার পরবর্তী প্রজন্মের মোবাইল পরিষেবা হিসাবে ভারতে চালু হতে চলেছে ৫জি প্রযুক্তি। ২০২২ সালের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে নয়া ও দ্রুতগতি সম্পন্ন এই পরিষেবার সূচনা হতে পারে বলে মনে করছে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসন।

সংস্থাটির একটি বার্ষিক প্রতিবেদনের অনুমেয় তথ্য অনুসারে, ২০২৫ সালের মধ্যে ভারতে মোট মোবাইল সাবস্ক্রিপশনের ১১ শতাংশ হতে পারে ৫জি সংযোগ। প্রতিবেদনে আরও বলা হয়েছে ২০২৫ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৬৫ শতাংশই ৫ জি প্রযুক্তির আওতায় আসবে। মোট ব্যবহারকারীর সংখ্যা হতে পারে ২৬০ কোটির কাছাকাছি। পাশাপাশি ওই সময় বিশ্বের মোট মোবাইল ডেটার ৪৫ শতাংশই খরচ হবে ৫জির মাধ্যমে।
তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে ৫জি প্রচলন তুলনামূলক ভাবে ধীর গতিতে হচ্ছে বলেই মত এরিকসনের বিশেষজ্ঞদের। সুইডিশ এই টেলিকম সংস্থা তাদের রিপোর্টে লিখেছে, “ ভারতের গ্রাহকরা বর্তমানে উন্নত প্রযুক্তির মোবাইল ও ইন্টারনেট পরিষেবার পেতে মুখিয়ে আছে। ২০২৫ সালের শেষ দিকে ৪জি প্রযুক্তিযুক্ত এলটিই মোবাইল সাবস্ক্রিপশন মোট বাজারের প্রায় ৮০ শতাংশ ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ২০২২ সালের মধ্যে ভারতীয় টেলিকম বাজারের ১১ শতাংশ ৫জির দখলে থাকবে।”
অন্যদিকে ২০২৫ সালের মধ্যে প্রতি স্মার্ট ফোন পিছু মাসিক ডেটা খরচ ২৪জিবির গণ্ডি ছাড়িয়ে যাবে বলেও মনে করা হচ্ছে ওই রিপোর্টে। ওই প্রতিবেদনে অনুমান করা হয়েছে ভারত, নেপাল এবং ভুটানে প্রতি স্মার্ট ফোন পিছু মাসিক ডেটা খরচ খুব শীঘ্রই প্রায় ১৩ জিবি ছাড়িয়ে যাবে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ৫জি গ্রাহকেরা প্রায় ২৬ জিবি ডেটা খরচ করেন যা ৪ জি গ্রাহকদের থেকে প্রায় তিনগুণ বেশি বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications