নজরে ৫জি স্পেকট্রাম নিলাম, জোর লড়াই আম্বানি ও আদানির মধ্যে
নজরে ৫জি স্পেকট্রাম নিলাম, জোর লড়াই আম্বানি ও আদানির মধ্যে
ভারতে ৫জি স্পেকট্রাম নিলাম শুরু হয়েছে। মূলত লড়াই ভারতের দুই শীর্ষ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ও আদানি ডেটা নেটওয়ার্কস গোষ্ঠীর মধ্যে দেখা দিয়েছে। আাদানি ডেটা নেটওয়ার্কস প্রথমবারের জন্য ৫জি স্পেকট্রাম নিলামে অংশগ্রহণ করেছে। কিন্তু ৪৩ লক্ষ কোটি মূল্যের ৭২ গিগাহার্টজ রেডিওওয়েভ কে জিতবে, সেই দিকে দেশবাসীর নজর।

নিলামে এগিয়ে রিলায়েন্স জিও
নিলাম প্রক্রিয়া সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। চলছে সন্ধে ৬টা পর্যন্ত। এখনও পর্যন্ত নিলামে এগিয়ে রয়েছেন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। মঙ্গলবার থেকেই ৫জি স্পেকট্রামের নিলাম শুরু হয়েছে। প্রথম দিন থেকেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। এই নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে রিলায়েন্স জিও ইনফোকমের সম্ভাবনা রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও আদানি ডেটা নেটওয়ার্ক লিমিডেট প্রথমবারের জন্য এই ধরনের নিলামে অংশগ্রহণ করছে। অন্যদিকে ওয়ারলেস অপারেটর সুনীল মিত্তলের নেতৃত্বে ভারতী এয়ারটেল লিমিটেড ও ভোডাফোন আইডিয়া লিমিটেডও নিলামে অংশগ্রহণ করেছে।

আদানি ও আম্বানির মধ্যে জোর লড়াই
আদানি বিশ্বের চতুর্থ ও এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছে। আদানি গোষ্ঠীর মোবাইলে ৫জি পরিষেবা প্রসারের কোনও অভিপ্রায় নেই বলেই জানা গিয়েছে। আদানি গোষ্ঠী মূলত ব্যক্তিগত নেটওয়ার্কের পাশাপাশি বিমান বন্দর ও বন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করতে ব্যবহার করবে। জানা যাচ্ছে, এই মুহূর্তে মোবাইল পরিষেবার ক্ষেত্রে আম্বানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও ইচ্ছা আদানি গোষ্ঠীর নেই।

ভারতে ডিজিট্যাল ক্ষেত্রে বাড়ছে প্রতিযোগিতা
ভারতে আম্বানিরা বহু বছর ধরে মোবাইল পরিষেবা দিয়ে এসেছে। কিন্তু ভারতের সব থেকে বড় অন্যতম বড় দুই সংস্থা একই সেক্টরে প্রবেশ করলে প্রতিদ্বন্দ্বিতা শুরু যে হবেই, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। রিলায়েন্স জিও-এর মাধ্যমে আম্বানি গত ছয় বছর আগে ভারতে সব থেকে সস্তা ইন্টারনেট পরিষেবা চালু করেছিল। তবে বর্তমানে ভারতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। ভারতীয় সংস্থার পাশাপাশি ওয়ালমার্ট ও অ্যামাজন দেশের ডিজিট্যাল প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করছে। যার ফলে নতুন করে একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে।
অনুমান করা হচ্ছে, ৫জি স্পেকট্রাম নিলাম নিয়ে আদানি ও আম্বানির মধ্যে একটি চাপা উত্তেজনা দেখা দিয়েছিল। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তা অনেকটাই বর্তমানে নিয়ন্ত্রিত। সরকারি তথ্য হিসেবে, ৫জি স্পেকট্রাম নিলামে রিলায়েন্স জিও ১৪০ বিলিয়ন টাকা আমানত হিসেবে জমা দিয়েছে। সেখানে আদানি গোষ্ঠী ১ বিলিয়ন টাকা জমা দিয়েছে। ভারতীয় এয়ারটেল ৫৫ বিলিয়ন টাকা জমা দিয়েছে। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার তরফে আমানত হিসেবে ২২ বিলিয়ন টাকা জমা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications