Jammu Kashmir Election 2024: আতঙ্ক ভুলে ভোট দিলেন জম্মু-কাশ্মীরের মানুষ, ভোট পড়ল মোট ৫৮.১৯ শতাংশ
Jammu Kashmir Election 2024: মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিলল জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন। দীর্ঘ প্রায় ১০ বছর পর ভূস্বর্গে নির্বাচন ছিল। বলে একটা আশঙ্কা ছিল। এমনকি ছিলও আতঙ্কও। কিন্তু সব ভুলে সে রাজ্যের মানুষ হাত খুলে কার্যত ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা পাঁচটা পর্যন্ত জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir Election 2024) ২৪ টি আসনে ৫৮ শতাংশের উপর ভোট হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আজ বুধবার প্রথম দফায় জম্মু-কাশ্মীরের ৪৭ টি আসনের মধ্যে ২৭ টি আসনে নির্বাচন (Jammu Kashmir Election 2024) ছিল। সকাল থেকে সমস্ত কেন্দ্রে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের ভোটের লাইনে দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে ভোট শতাংশও ক্রমশ বাড়তে থাকে।
জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকাল ৫টা পর্যন্ত প্রথম দফার ২৪টি আসনে মোট ৫৮.১৯ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি পোলিং হয়েছে কিশতওয়ার বিধানসভা (Kishtwar Assembly constituency) আসনে। সেখানে প্রায় ৭৭.২৩ শতাংশ ভোট হয়েছে বলে জানা যাচ্ছে।
এরপরেই অনন্তনাগে 54.17 শতাংশ, ডোডাতে 69.33 শতাংশ, কূলগামে 59.62 শতাংশ, পুলওয়ামাতে 43.87 শতাংশ, রামবনে 67.71 শতাংশ, শোপিয়াতে 53.64 শতাংশ ভোট হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে। দীর্ঘ সময় পর নির্বাচন। এরপরেও সে রাজ্যের মানুষের সতস্ফুত যোগদান ঐতিহাসিক বলছেন রাজনৈতিকমহল।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন মানুষ আতঙ্ক ভুলে ভোট দিচ্ছে। ভালো ভোট পড়ছে। প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রকে বিশেষ সমর্থন দিয়েছেন। একটা সময় কেউ প্রার্থী হতে চাইতেন না। আজ মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিচ্ছেন। আর এটাই মোদী সরকারের সাফল্য বলে ব্যাখ্যা।
58.19% voter turnout recorded till 5 pm in the first phase of Jammu & Kashmir Assembly election, as per ECI. pic.twitter.com/l4JKrpMEI3
— ANI (@ANI) September 18, 2024
অন্যদিকে পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি বলন, মানুষ যেভাবে বাড়ির বাইরে বেরিয়ে ভোট দিয়েছেন তাতে আমি খুশি। প্রত্যেক বুথে আমি নিজে ঘুরেছি। যুবক-যুবতী, বৃদ্ধ সবাই বেরিয়ে এসে ভোট দিয়েছেন বলে মন্তব্য মুফতি। বলে রাখা প্রয়োজন, ৯০ টি বিধানসভায় ভোট হবে তিন দফায় (J&K Assembly Election 2024)। আগামী ১লা অক্টবর দ্বিতীয় দফা, তৃতীয় দফায় ভোট হবে আগামী ৫ অক্টোবর। জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ফল ঘোষনা আগামী ৮ অক্টোবর। শেষ হাসি কে হাসে সে রাজ্যে সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications