এই তালিকায় দেশে সবার আগে বিজেপি

দেশের ৫৮ জন আইনপ্রণেতার বিরুদ্ধে 'হেট স্পিচ' বা বিদ্বেষভরা ভাষণ দেওয়ার মামলা রয়েছে। তারমধ্যে বিজেপির ২৭ জন।

ঘৃণার ছড়াছড়ি। আর কি বলা যায়? দেশের ৫৮ জন আইনপ্রণেতার বিরুদ্ধে 'হেট স্পিচ' বা বিদ্বেষভরা ভাষণ দেওয়ার মামলা রয়েছে। শেষ লড়া নির্বাচনে তারা সেকথা ঘোষণা করেছেন। অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্ল্যু)-র তৈরি এক রিপোর্টে এতথ্য় প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে ঘৃণা বর্ষণে সবচেয়ে এগিয়ে আছেন বিজেপির এমএলএ-এমপিরাই।

এই তালিকায় দেশে সবার আগে বিজেপি

মজার তথ্য হল, এই রিপোর্টে দেখা যাচ্ছে অনেক অভিযুক্ত এমএলএ -এমপিই হেট স্পিচ দিয়েছেন পরস্পরের বিরুদ্ধেই। লোকসভায় এরকম ১৫ জন সদস্য আছেন। অবশ্য রাজ্যসভার কোনও সাংসদের বিরুদ্ধে এরকম অভিযোগ নেই। লোকসভার অভিযুক্ত সদস্যদের মধ্য়ে সবচেয়ে বিজেপি সাংসদই বেশি। তাদের আছে ১০ জন। বাকিরা, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ), তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস), পাত্তালি মাক্কাল কাটচি (পিএমকে) ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের।

অভিযুক্ত এমএলএ বা বিধায়কের সংখ্যাতেও সবাইকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি। ঘৃণা ভরা ভাষণ দেওয়ার জন্য মামলা হয়েছে ১৭ জন বিজেপি বিধায়কের। এছাড়া পাঁচজন সকরে বিধায়ক আছেন টিআরএস ও এআইএমএম-এর, তিনজন করে তেলগু দেশম পার্টি (টিডিপি)-র। পিছিয়ে নেই তৃণমূলও। তাদেরও দুই সাংসদের বিরুদ্ধে হেট স্পিচের মামলা আছে। তাদের মতোই তালিকায় দুজন করে বিধায়ক আছে জাতীয় কংগ্রেস (আইএনসি), জেডিইউ, এবং এসএইচএস-এর। আর একজন করে বিধায়ক ঘৃণাভরা মন্তব্য করে অভিযুক্ত হয়েছেন ডিএমকে, বহুজন সমাজ পার্টি এবং সপা-র। এছাড়াও তালিকায় আছেন দুজন নির্দল বিধায়কও।

তালিকায় পরিচিত মুখের মধ্যে রয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল এবং কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+