মদের নেশায় নিজের পুরুষাঙ্গ নিয়ে রক্তাক্ত কাণ্ড ব্যক্তির! শেষে ঘটল এই পরিণতি
কথায় বলে , মদের নেশা সর্বনাশা! আর সেই মদের নেশাতেই এক চরম রক্তাক্ত পরিণতির দিকে এগিয়ে গেলেন নঞ্জপ্পা। কর্ণটাকের বেঙ্গালুরুর এই ঘটনায় রীতিমত অবাক অনেকেই।
কথায় বলে , মদের নেশা সর্বনাশা! আর সেই মদের নেশাতেই এক চরম রক্তাক্ত পরিণতির দিকে এগিয়ে গেলেন নঞ্জপ্পা। কর্ণটাকের বেঙ্গালুরুর এই ঘটনায় রীতিমত অবাক অনেকেই। মদ্যপ অবস্থায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে এক মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যান নঞ্জাপ্পা।

বেঙ্গালুরুর সোনাদেবেনাহল্লির নঞ্জপ্পা মদের নেশার ঘোরে কেটে ফেলেন নিজের গোপনাঙ্গ। পেশায় শ্রমিক নঞ্জাপ্পা এমন ঘটনার পরের মুহূর্তেই ব্যাপক জোরে চিৎকার করে ওঠেন বলে জানিয়েছেন তাংর ছেলে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তির তোড়জোর করা হয়। কিন্তু ১০ মিনিটের মাথায় নঞ্জাপ্পা প্রাণ হারান।
নঞ্জাপ্পার ছেলের বক্তব্য, কেন ৫৭ বছরের ওই শ্রমিক এমন কাজ করলেন সে বিষয়ে তাঁরা অন্ধকারে। তবে ঘটনার সময় মদ্যপ অবস্থায় তিনি ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। এদিকে, গোটা ঘটনায় কোনও পুলিশি অভিযোগ জানানো হয়নি।












Click it and Unblock the Notifications