ভারোত্তোলন থেকে পুশ আপ! শাড়ি পরেই শরীরচর্চা ৫৬ বছরের মহিলার, ভাইরাল ভিডিও
কিছু করার ইচ্ছে যদি থাকে তবে তা যে কোনও পরিস্থিতিতেই হওয়া সম্ভব। মনের জোরে মানুষ কি না করতে পারে। আর তারই জীবন্ত উদাহরণ ৫৬ বছরের এই মহিলা। যিনি শাড়ি পরেই ভারোত্তোলন করছেন, পুশ আপ করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই মহিলার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রায় চার বছর আগে, ৫৬ বছর বয়সী এই মহিলা হাঁটু ও পায়ের বেদনায় কাহিল ছিলেন। তাঁর ছেলে, যাঁর একটি জিম রয়েছে, তিনি তাঁর মায়ের এই সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় গবেষণা করে ফেলেন এবং এই লমাধানে আসেন যে তাঁর মায়ের শরীরচর্চার প্রয়োজন রয়েছে। ব্যাস, আর কি, তারপর থেকেই ওই মহিলার জিমে ঘাম ঝরানোর সফর শুরু হয়ে যায়। তারপর থেকে তিনি তাঁর পুত্রবধূর তত্ত্বাবধানে থেকে ভারোত্তোলন সহ একাধিক প্রশিক্ষণ নিতে শুরু করেন। যেটার ফলে শিধু তাঁর হাঁটু-পায়ের ব্যথা কমেছে তাই নয়, তিনি আরও ফিট হয়ে গিয়েছেন। কথায় আছে, বয়স শুধুই একটা সংখ্যা। সেটাই প্রমাণ করেছেন এই মহিলা। তিনি তাঁর অনুপ্রেরণামূলক সফরের ইতিবৃত্ত সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল।
হিউম্যান অফ মাদ্রাজ ও মাদ্রাজ বারবেল যৌথভাবে ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'তিনি ৫৬ বছরের! তাতে কী? তিনি শাড়ি পরেই খুব সহজেই ভার উত্তোলন ও পুশআপ করছেন।' এই ক্যাপশনে আরও যোগ করে বলা হয়েছে, 'বয়স শুধু মাত্র সংখ্যা। যেটা দারুণভাবে প্রমাণ করেছেন দমদার, (মন থেকে তরুণ), অনুপ্রেরণামূলক শাশুড়ি। তাঁর যোগ্য ও সহায়ক পুত্রবধূ মহিলার সঙ্গে নিয়মিত শরারচর্চা করেন। একে কি একে-অপরের সঙ্গে বেড়ে ওঠা বলে না? এটা দেখেই অনুপ্রাণিত হচ্ছি।'
ভাইরাল ভিডিওর ভেতরে লেখা রয়েছে, 'আমির পুত্রবধু ও আমি রোজ শরীরচর্চা করি।' এরপরই ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা তাঁর ছেলের বউয়ের সঙ্গে জিমে শরীরচর্চা করছেন। ওই মহিলাকে দেখা গিয়েছে ডেডলিফট, কেটলবেল রো, বেঞ্চ প্রেস ও বারবেল স্কোয়াট করতে। এই সবকিছুই তিনি শাড়ি পরেই করছেন এবং তাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধও করছেন। শেষে দেখা গিয়েছে, জিমের কর্মীরা ওই মহিলা সহ আরও দু'জন মহিলাকে সাপ্লিমেন্ট দিয়ে সম্মানিত করেছেন। এই ভাইরাল ভিডিওর মধ্যেই ওই মহিলার পুরো সফরকে ব্যাখা করা হয়েছে। এই ভিডিও আট থেকে আশি সকলকেই ফিট হওয়ার জন্য অনুপ্রাণিত করবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications