এখনও পর্যন্ত দেশে ফিরেছেন ৫৫০ জন! আফগানিস্তানে আটকে কত? তথ্য নেই সরকারের কাছে
দেশে ফিরেছেন ৫৫০ জন! এখনও আফগানিস্তানে আটকে কত?
দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। এদিকে আগা্মী ৩১ অগাস্টের মধ্যে আফগান মাটি ছাড়ার জন্য মার্কিন সেনাকে হুশিয়ারী দিয়ে রেখেছে তালিবানেরা। আর তার আগেই সেদেশে আটকে থাকা সমস্ত নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে প্রতিটা রাষ্ট্রই। কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না আতঙ্ক। এমতাবস্থায় এখনও পর্যন্ত ৫৫০ ভারতীয়কে দেশে ফেরানো সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী।

৬ টি বিমানে দেশে ফিরেছেন ৫৫০ জন
এদিকে গতকাল কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর আতঙ্কের পারা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এদিকে ওই বিস্ফোরণের পর বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে বের হওয়ার প্রক্রিয়ায় জোর ধাক্কা খেয়েছে। চিন্তা বেড়ে ভারতে। এমতাবস্থায় দেশবাসীর উদ্বেগের কথা মাথায় রেখেই বিদেশ মন্ত্রকের তরফে আজ একটি সাংবাদিক বৈঠক করেন অরিন্দম বাগচী। সেখানই তিনি জানান এখনও পর্যন্ত মোট ৫৫০ জনকে ৬টি বিমানে কাবুল ও দুসানবে থেকে ভারতে আনা হয়েছে। এদের মধ্যে ২৬০ জন ভারতীয়। বাকী যাত্রীদের মধ্যে অনেক আফগান রয়েছে। রয়েছেন অন্যান্য দেশের নাগরিকেরাও।

শুক্রবারই রওনা হচ্ছে আরও একটি বিমান
অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী শুক্রবারই কাবুল বিমানবন্দর থেকে পাড়ি দিচ্ছে আরও একটি বিমান। তবে কোন বিমান কাবুল বিমানবন্দর থেকে ঠিক কখন দেশের উদ্দেশে রওনা দেবে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে গোটা উদ্ধার প্রক্রিয়ার দিতে কড়া নজর রেখে চলেছে ভারত। যোগা করা হচ্ছে আমেরিকা ও তাজাকিস্তানের সঙ্গেও। পাশাপাশি আরও একাধিক দেশের দূতাবাসের সঙ্গেও রয়েছে নিরন্তর যোগাযোগ।

মাত্র ৪০ জনকে নিয়ে ফেরে বিমান
কিন্তু তারপরও কাটছে না আশঙ্কার প্রহর। ঠিক কত ভারতীয় আফগানিস্তানে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সে কথা মানছে বিদেশমন্ত্রকও। শেষ উড়ানে দেশে ফিরেছেন মাত্র ৪০ জন। এমনকী সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহু আটকে থাকা ভারতীয় বিমানবন্দরে পৌঁছাতেই পারেননি। আর তাই একপ্রকার বাধ্য হয়েই ৪০ জনকে নিয়ে ফিরে আসে ওই বিমান।

ই-ভিসা ঘিরে উদ্বেগ
এদিকে ইতিমধ্যেই আফগানিস্তান থেকে ভারতে আসা সেদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে ভারত সরকার। দেশের নিরাপত্তার স্বার্থেই এই সুরক্ষা ব্যবস্থা বলে স্বারাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এই ভিসা না থাকলে কোনো ভাবেই এখন থাকে আর পা রাখা যাবে না ভারতের মাটিতে। যদিও সেদেশের যা অবস্থা সেখানে এই ভিসা বানানোর যে ঝক্কি তা কীভাবে সাধারণ মানুষের পক্ষে সহায়ক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications