পালঘর গণহত্যা মামলায় ৫৫ বছর বয়সী অভিযুক্তের শরীরে করোনা পজিটিভ

পালঘর গণহত্যা মামলায় ১১৪ জন সন্দেহভাজনের মধ্যে ৫৫ বছর বয়সী অভিযুক্তের করোনা পজিটিভ দেখা দিল। এই তথ্য জানিয়েছেন পালঘরের গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল সুপারিটেনডেন্ট ডাঃ দিনকর গাভিত।

অভিযুক্তকে গ্রেফতার করে কাসা পুলিশ

অভিযুক্তকে গ্রেফতার করে কাসা পুলিশ

অভিযুক্ত দাহানু শহরের দিভশি-ওয়াকিপাড়ার বাসিন্দা। ১৭ এপ্রিল অভিযুক্তকে গ্রেফতার করে কাসা পুলিশ। এই খুনের ঘটনায় গ্রেফতার ২০ জনের সঙ্গে ওয়াড়া পুলিশ লকআপে রাখা হয়েছিল ওই অভিযুক্তকে। ১৪ মে পর্যন্ত ওই অভিযুক্ত সহ ১১৪ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অন্য অভিযুক্তরা ওয়াড়া, দাহানু, কাসা, বিক্রমগড়, তালাসারি ও অন্য পুলিশ থানার লকআপে বন্দী রয়েছে। করোনা ভাইরাস প্রকোপের কারণে সকলকে ভিন্ন ভিন্ন লকআপে রেখে দেওয়া হয়েছে।

অভিযুক্ত বর্তমানে জেজে হাসপাতালে রয়েছে

অভিযুক্ত বর্তমানে জেজে হাসপাতালে রয়েছে

জানা গিয়েছে, ২৮ এপ্রিল ওই অভিযুক্তের সোয়াব পরীক্ষা করা হয়েছিল যেটির নেগেটিভ রিপোর্ট আসে। শনিবার সকালে ফের একবার পরীক্ষা করানো হয়, এইবার রিপোর্ট পজিটিভ কোভিড-১৯ পাওয়া যায়। আরএইচ হাসপাতালে ভর্তি আছে অভিযুক্ত। ডাঃ গাভিত জানিয়েছেন যে পুলিশের উচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে রোগীকে মুম্বইয়ের জেজে হাসপাতালের বন্দীদের ওয়ার্ডে পাঠানো হয়েছে। ডাঃ গোভিত বলেন, ‘‌অভিযুক্তের শরীরে এখনও করোনা ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি কিন্তু তাও আমরা কোনও ঝুঁকি নেব না।'‌

অভিযুক্তের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ

অভিযুক্তের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ

এরই মধ্যে ওই অভিযুক্তের সংস্পর্শে আসা ২০ জন অভিযুক্ত সহ ৪৩ জন ও ২৩ জন পুলিশ কর্মী, যাঁরা বন্দীর সুরক্ষায় ছিলেন, তাঁদের টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রের পালঘর জেলাতে ১৭০ জন পজিটিভ করোনা ভাইরাসের কেস পাওয়া গিয়েছে, ১০ জনের মৃত্যুও হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+