মাত্র ১ টাকার জন্য বচসা, মর্মান্তিক পরিণতি প্রৌঢ়র, হতবাক এলাকাবাসী
মাত্র ১ টাকা নিয়ে বচসার জেরে মাহারাষ্ট্রের থানেতে খুন হয়ে গেলেন এক প্রৌঢ়। ঘটনার আকস্মিকতা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা গত রাত্রের, আর তা ঘিরেই হতবাক এলাকাবাসীরা।
মাত্র ১ টাকা নিয়ে বচসার জেরে মাহারাষ্ট্রের থানেতে খুন হয়ে গেলেন এক প্রৌঢ়। ঘটনার আকস্মিকতা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনা গত রাত্রের, আর তা ঘিরেই হতবাক এলাকাবাসীরা।

৫৪ বছর বয়সী মনোহর গাম্মের এই মৃত্যু নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, থানের রামবাগে তিনি গতরাতে পাড়ার এক দোকানে ডিম কিনতে গিয়েছিলেন, আর সেখানেই তার সঙ্গে ঝামেলা হয় ডিম বিক্রেতার। ডিমের দাম ১ টাকা হিসাবে চুকিয়ে দোকান থেকে ফিরছিলেন মনোহর গাম্মে। আর এতেই মেজাজ সপ্তমে ওঠে ওই ডিম বিক্রেতার। আর এর জেরে ওই ব্যক্তিকে তিনি গালিগালাজ করে বলে বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ।
এরপরই মনোহর গাম্মে ডিম বিক্রেতার সঙ্গে বচসায় জড়িয়ে যান। যার জেরে ডিম বিক্রেতার ছেলে মনোহর গাম্মের ওপর চড়াও হয়ে,তাঁকে ঘুসি লাথি মারতে থাকেন। আর তারপরই মারা যান গাম্মে। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Click it and Unblock the Notifications