নিত্যদিনের অতিপরিচিত ৫৩টি ওষুধ গুণমান পরীক্ষায় ডাহা ফেল! জানেন কোন ওষুধগুলি রয়েছে তালিকায়?

প্রতিদিন যে ওষুধ বিভিন্ন কারণে আপনাকে খেতে হয় তার গুণমান ঠিক কিনা যাচাই করেছেন কখন‌ও? আপনি কল্পনাও করতে পারবেন না, যে খুব পরিচিত ওষুধগুলি আপনি নানা সমস্যার কারণে সেবন করে থাকেন, তা গুণগত পরীক্ষায় উত্তীর্ণই হতে পারেনি। এমন ওষুধের তালিকায় আছে ৫৩টি ওষুধ যা কোয়ালিটি টেস্টে ডাহা ফেল করেছে।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন যা এদেশে ওষুধের গুণমান নিয়ন্ত্রণ করে থাকে, তারা প্রতিমাসে নিয়ম করে সারাদেশে ওষুধ পরীক্ষা করে। সেই পরীক্ষাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর ফলাফল। যেখানে দেখা গিয়েছে, ৫৩ টি ওষুধ যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন অ্যান্টি ডায়াবেটিস পিল, উচ্চ রক্তচাপের ওষুধ সহ একাধিক গুরুত্বপূর্ণ দাগ যা গুণগত পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারেনি। আর সেজন্য ৫৩টি ওষুধের ক্ষেত্রে 'নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি' সতর্কতা দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

medicine

ভিটামিন সি এবং ডি থ্রি ট্যাবলেট শেলক্যাল, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি সফটজেলস, অ্যান্টাসিড প্যান ডি, প্যারাসিটামল ট্যাবলেট আইপি ৫০০ এমজি, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ গ্লিমেপিরাইড, উচ্চ রক্তচাপ সামলানোর ওষুধ টেলমিসারটান সহ মোট ৫৩ টি ওষুধ এই গুণগত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই ওষুধগুলো বানায় কারা? জানা গিয়েছে এই ওষুধগুলো নির্মাতারা হলেন হেটেরো ড্রাগস, অ্যালকেম ল্যাবরেটরিস, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিকস লিমিটেড, কর্ণাটক অ্যান্টিবায়টিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেগ লাইফসাইন্সেস, পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ার সহ আর‌ও বেশ কিছু নামী সংস্থা।

সবচেয়ে আশ্চর্যের, সরকারি তত্ত্বাবধানে চলা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড সংস্থায় তৈরি পেটের সংক্রমণের জন্য প্রেসক্রাইব করা ওষুধ মেট্রোনিডাজোল‌ও গুণগত মান যাচাইয়ের পরীক্ষায় ডাহা ফেল করেছে।

কলকাতার ড্রাগ টেস্টিং ল্যাবে অ্যালকেম হেলথ সায়েন্সের তৈরি ক্লেভম ৬২৫ এবং প‍যান ডি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। একইভাবে হায়দরাবাদের ল্যাবেও পরীক্ষায় দেখা গিয়েছে বাচ্চাদের প্রেসক্রাইব করা হয় এমন ওষুধেরও গুণমানের ঠিক নেই।

ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তরফে মোট দুটি তালিকা তৈরি করে সরাসরি ওষুধের নাম এবং কোম্পানির নাম জনসমক্ষে আনা হয়েছে এবং তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।

এর আগে অগাস্ট মাসে ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তরফে ওষুধ নিয়ে কড়া পদক্ষেপ করা হয়েছিল। যার মধ্যে পরিচিত জ্বরের ওষুধ ব্যথার ওষুধ এবং অ্যালার্জির ট্যাবলেট ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+