গোরক্ষপুরের পর জামশেদপুরে, বিজেপি শাসিত রাজ্যে পরপর শিশু মৃত্যুতে আলোড়ন
এবার পরপর শিশু মৃত্যুর ঘটনা জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজে। ৩০ দিনে ৫২ টি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল সুপার মৃত্যুর ঘটনায় অপুষ্টিকেই দায়ী করেছেন।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার পরপর শিশু মৃত্যুর ঘটনা জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজে। ৩০ দিনে ৫২ টি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল সুপার মৃত্যুর ঘটনায় অপুষ্টিকেই দায়ী করেছেন।

হাসপাতালটি স্থাপিত হয়েছিল, ১৯৬১-র ১৪ নভেম্বর। ১৯৭৯ সালে তৎকালীন বিহার সরকার হাসপাতালটি অধিগ্রহণ করে। ২০১০ থেকে চাইবাসার কোলহন বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ওই মেডিকেল কলেজ।
অগাস্টের ১০-১১ তারিখ গোরক্ষপুরের বাবা রাঘব দাস হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩০ টি শিশুর মৃত্যু হয়েছিল। এক সপ্তাহের মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ৭০-এ পৌঁছে যায়।












Click it and Unblock the Notifications