পাথর নিক্ষেপকারী, রাজনৈতিক নেতা, বিচ্ছিন্নতাবাদী সহ কাশ্মীরে মোট ৫,১৬১ জন ধৃত
পাথর নিক্ষেপকারী, রাজনৈতিক নেতা, বিচ্ছিন্নতাবাদী সহ কাশ্মীরে মোট ৫,১৬১ জন ধৃত
গত ৫ আগস্ট কেন্দ্র সরকার জম্মু–কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়। শুধু তাই নয় উপত্যকাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগও করে দেয়। এরপর থেকেই কাশ্মীরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। জঙ্গি কার্যকলাপের পাশাপাশি স্থানীয়রাও গণ্ডগোল করার চেষ্টা করে। ৩৭০ ধারা তোলার আগেই অবশ্য উপত্যকায় কার্ফু জারি হয়ে যায় গত ৪ আগস্ট থেকে উপত্যকায় মোট ৫,১৬১ জনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ।

রাজ্য সভায় স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এক বিবৃতি দিয়ে বলেন, 'রাষ্ট্রের সুরক্ষা ও গণশৃঙ্খলা বজায়ের জন্য ও উপত্যকায় শান্তি বিঘ্নিত যাতে না হয় তার জন্য ৫,১৬১ জন প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছে পাথর নিক্ষেপকারী, দুষ্কৃতী, বিচ্ছিন্নতাবাদী ও রাজনৈতিক কর্মীরাও রয়েছে। এ বছরের ৪ আগস্ট থেকে এই গ্রেফতার করা শুরু হয়েছে।’ মন্ত্রী জানান, এদের মধ্যে বর্তমানে ৬০৯ জন আটক রয়েছে, যার মধ্যে প্রায় ২১৮ জন পাথর নিক্ষেপকারী।












Click it and Unblock the Notifications