৫০০ বছরের আন্দোলন সফল হল! রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আপ্লুত যোগী আদিত্যনাথ
৫০০ বছরের আন্দোলন সফল হল! আপ্লুত যোগী আদিত্যনাথ
কয়েকদশকের জলঘোলার পর শেষ পর্যন্ত গতবছর আদালতের নির্দেশে সবুজ সংকেত পায়। তবে এরপরও রামমন্দির তৈরি নিয়ে বিতর্কের অবসানের কোনও চিহ্ন নেই। গত সপ্তাহেই এই ভূমিপূজা আটকাতে মামলা গড়ায়ে আদালত পর্যন্ত। তবে সেক্ষেত্রে শেষ হাসি হেসেছে অযোধ্যা মন্দির নির্মাতারা। আর এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী। তার সঙ্গে সঙ্গেই শুরু হয় রামমন্দির নির্মাণে কাজ। আর সেই উপলক্ষে ৫০০বছরের আন্দোলন সফল হল বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মোদীর প্রসংশায় যোগী
এদিন যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসংশা করে বলেন শেষ পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এরপর তিনি আরও বলেন যে অনেকেই করোনার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তবে পরবর্তীতে তাঁদের সবাইকে অযোধ্যাতে ডেকে নিয়ে এসে অনুষ্ঠান করা হবে।

আলোয় সেজে থাকবে অযোধ্যা
৪৯০ বছরের বিতর্ক। বহু ইতিহাস, ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান। গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির। ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা নগরী। নানা পবিত্র স্থানের মাটি, নানা নদীর জল সংগ্রহ দেশের নানা প্রান্তের সাধু-সন্ন্যাসীদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে মহাসমারোহে আয়োজন করা হয়েছে ভূমিপুজোর। এই উপলক্ষে যোগী বলেন যে এই ভূমিপুজোর আয়োজন গত বছরের দিওয়ালি থেকেই শুরু হয়ে গিয়েছিল। সেদিন অযোধ্যা যেভাবে আলোয় স্নান করেছিল, সেভাবেই এবার থেকে রাম মন্দিরের আলোতে সুসজ্জিত থাকবে অযোধ্যা।

ভিত্তপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী
এদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে দিল্লি থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা নাগাদ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ১২টা ৩০ মিনিটে ভূমিপুজো শুরু হবে। তার আগে অবশ্য হনুমানগিড়ি মন্দিরে গিয়ে সেখানে পুজো দিয়ে রামন্দিরে যাওয়ার অনুমতি নেন প্রধানমন্ত্রী মোদী।

১৭৫ জন আমন্ত্রিতের উপস্থিতিতে পুজো সম্পন্ন
এদিনের অনুষ্ঠান মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্য়াটেল, যোগী আদিত্যনাথ। এছাড়াও ছিলেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রেসিডেন্ট মহন্ত নৃত্যগোপাল দাস। অনুষ্ঠানে ছিলেন আমন্ত্রিত ১৭৫ জন অতিথির মধ্যে ১৩৫ জন সাধু-সন্ন্যাসী।












Click it and Unblock the Notifications