বাড়ছে ওমিক্রন! সরকারি দফতরে কর্মীদের হাজিরা নিয়ে বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

বাড়ছে ওমিক্রন! সরকারি দফতরে কর্মীদের হাজিরা নিয়ে বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

হু হু করে বাড়ছে দেশের ওমিক্রন ভ্যািরয়েন্টের সংক্রমণ। পরিস্থিতি বিবেচনা করে কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্র। সচিব পর্যায়ের নীচে রয়েছেন এমন কর্মীদের ৫০ শতাংশ বাড়ি থেকে কাজ করতে পারবেন। কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানে হয়েেছ যেসব মহিলা কর্মীরা অন্তঃসত্ত্বা তাঁরা এবং যাঁরা শারীরিক ভাবে তেমন সক্ষম নন তাঁদের অফিসে আসার প্রয়োজন নেই। বাড়িতে বসেই কাজ করতে পারবেন তাঁরা।

কর্মীদের হাজিরা নিয়ে বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ১৯০০ ছুঁই ছুঁই। ভয়ঙ্কর ওমিক্রন সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে রাজধানী দিল্লি। করোনা পরিস্থিতিতে দেশে একাধিক নির্দেশিকা জারি করল কেন্দ্র। করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। যাঁরা সচিব পদে নেই তাঁদের অফিসে না আসেও চলবে নির্দেশিকায় উল্লেখ করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে ৫০ শতাংশ কর্মী বাড়িতে বসে কাজ করতে পারবেন। অর্থাৎ সকলের অফিসে আসার প্রয়োজন নেই। করোনা সংক্রমণ এড়াতে অফিসে ভিড় না করাই ভাল।

বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলা কর্মীরা এবং যাঁদের শারীরিক সমস্যা রেয়েছে তাঁরা বাড়িেত বসেই কাজ করতে পারবেন বলে জানিয়েছেন। সব মন্ত্রকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি দফতর এবং সচিবালয়ে কমিয়ে দেওয়া হয়েছে হাজিরার সংখ্যা। অফিসে একেবারেই বেশি ভিড় করা হবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। সেই সঙ্গে নির্দেশিকায় আরও বলা হয়েছে েয সব কর্মীরা কন্টেনমেন্ট জোনে থাকেন তাঁদেরও অফিসে আসতে হবে না। ৩১ জানুয়ারি পর্যন্ত যাঁরা বাড়ি থেকে কাজ করছেন তাঁদের বায়োমেট্রিক অ্যাটেনেন্স দিতে হবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু সহ একাধিক বড় শহরে কোভিড বিধি কড়া করা হয়েছে। রাজধানী দিল্লি এবং মুম্বইয়ে প্রায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সামান্য কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে। কলকাতাতেও রাজ ১০টা থেকে নাইট কার্ফু জারি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নেওয়াতেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে। সব অফিসে ৫০ শতাংশ হাজিরা। লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রীর নিয়ম বহাল করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ, সেলুন, বিউটি পার্লার, রেস্তরোঁ, স্পা, জিম, সুইমিংপুল সহ একাধিক জিনিস। রাজ্যের সব পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+