Railway Ticket Concession: ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড়! নির্মলার বাজেট হতে পারে 'প্যান্ডোরার বাক্স'

Railway Ticket Concession: দেশের 'লাইফ-লাইন' ভারতীয় রেল (Indian Rail)! লোকাল এবং দূরপাল্লার ট্রেন মিলিয়ে প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ যাত্রা করেন। কিন্তু পরিষেবা নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটেছে। এই অবস্থায় এবারের বাজেটে রেলের জন্য বড় বরাদ্দ করা হতে পারে।

এমনকি সিনিয়ার সিটিজেন্সদের যাত্রাতেও বড় সুবিধা দিতে পারে নির্মলা সীতারমনের বাজেট (Union Budget 2024)। এমনকি ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড় (Railway Ticket Concession) ফের একবার চালু করা হতে পারে বলেও গুঞ্জন।

Nirmala Sitharaman

  • Railway Ticket Concession: দেওয়া হতো বড় ছাড়

কোভিডের আগে সরকারের নিয়ম অনুসারে, পুরুষ প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিটে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় (Railway Ticket Concession) পেতেন। আর মহিলা প্রবীণ নাগরিকরা টিকিটে ৫০ শতাংশ ছাড় পেতেন। ২০১৯ সালের শেষ পর্যন্ত, IRCTC ৬০ বছরের বেশি বয়সী পুরুষ প্রবীণ নাগরিকদের এবং ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলা যাত্রীদের দুরন্ত, শতাব্দী, জন শতাব্দী, রাজধানী, মেল এবং এক্সপ্রেস ট্রেনের ট্রেন টিকিটে ভাড়ায় ছাড় দেওয়া হতো।

  • Railway Ticket Concession: করোনার সময় বন্ধ হল ছাড়

প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড় করোনার পরে বন্ধ করে দেওয়া হল। ২০১৯ সালের শেষ থেকে, সারা বিশ্বে ছড়িয়ে পড়া কোভিড মহামারীর কারণে রেল পরিষেবাতে একাধিক বদল আনা হয়। পাশাপাশি সুবিধা গুলিও রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়। যার ফলে প্রবীণ নাগরিকরাও টিকিটে আর ছাড় (Railway Ticket Concession) পাচ্ছেন না। যদিও এরপর থেকে টিকিটে ছাড় দেওয়ার দাবি একাধিকবার উঠেছে। কিন্তু বিভিন্ন ভাবে সরকার এড়িয়ে গিয়েছে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, টিকিটের দামেই সরকার ভর্তুকি দিচ্ছে। নতুন করে ছাড় নিয়ে ভাবা হচ্ছে।

  • Railway Ticket Concession: কী দাবি নাগরিকদের?

টিভি ৯ হিন্দিকে দেওয়া সাক্ষাৎকারে জৌনপুরের বাসিন্দা দীনেশ সাহু বলেন, তাঁর ছেলে দিল্লিতে থাকে। তার সাথে দেখা করার জন্য তিনি প্রতি দুই-চার মাস অন্তর ট্রেনে যাতায়াত করতে হয়। আগে টিকিটে ছাড় থাকায় কিছুটা সস্তায় চলা ফেরা করা যেত ট্রেনে। কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আগামী বাজেটে ফের একবার ছাড়ের (Railway Ticket Concession) দাবি জানিয়েছেন দীনেশ। শেষমেশ দাবি পূরণ হয় কিনা সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+