করোনা আবহে ভোট, যোগীর রাজ্যে প্রথম পর্যায়ে যাচ্ছে ৫০,০০০ বাহিনী
করোনা আবহে ভোট, যোগীর রাজ্যে প্রথম পর্যায়ে যাচ্ছে ৫০,০০০ বাহিনী
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের তোরজোর শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশে ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে আরও বাহিনী পাঠানো হবে বলে সূত্রের খবর। করোনা আবহে কড়া করা হয়েছে নিরাপত্তা। ইতিমধ্যেই ১৫ জানুয়ারি পর্যন্ত ভোটমুখী সব রাজ্যে মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

৫০,০০০০ কেন্দ্রীয় বাহিনী যোগীর রাজ্যে
যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট রয়েছে ফেব্রুয়ারি মাসে। তাতে সবচেয়ে বেশি আসন সংখ্যা উত্তর প্রদেশে। ৪০৩ আসনের নির্বাচন হওয়ার কথা। সেই সঙ্গে সবচেয়ে বেশি দফায় ভোট হচ্ছে উত্তর প্রদেশে। সাত দফায় ভোট ঘোষণা করা হয়েছে। সেকারণে সবচেয়ে বেশি বাহিনী পাঠানো হচ্ছে উত্তর প্রদেশেই। প্রথম পর্যায়েই ৫০,০০০ বাহিনী পাঠানো হচ্ছে যোগীর রাজ্যে। ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পরেও আরও ১০০ এবং ২০০ কোম্পানি বাহিনী পাঠানো হবে যোগীর রাজ্যে। ইতিমধ্যেই জেলায় জেলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো শুরু হয়ে গিেয়ছে। ১০ জানুয়ারি থেকে জেলায় জেলায় রুট মার্চ করতে শুরু করে দেবে তারা।

কেন্দ্রীয় বাহিনী তৎপরতা
উত্তর প্রদেশ যেহেতু আসন সংখ্যা বেশি সেহেতু বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। উত্তর প্রদেশে ৪০৩ আসন সংখ্যা। তার পরেই রয়েছে পাঞ্জাব। সেখানে আসন সংখ্যা ১১৭ জন। উত্তরাখণ্ডের বিধানসভা আসনের সংখ্যা ৭০। গোয়ায় আসন সংখ্যা ৪০। এই সবকটি রাজ্যেই এক দফায় ভোট ঘোষণা করা হয়েছে। কেবল মাত্র উত্তর প্রদেশেই ৭ দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেকারণেই বেিশ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর প্রদেশে।

করোনা বিধি মেনে ভোট
করোনা বিধি মেনে ভোট করানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। তারপরে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল উত্তর প্রদেশে সফর করে। কিন্তু কোনও রাজনৈতিক দলই ভোট পিছোতে রাজি হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় নির্ধারিত সময়েই ভোট হবে তবে কোভিড বিধি মেনে। সেকারণে বুথেক সংখ্যাও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

মিটিং মিছিলে নিষেধাজ্ঞা
করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে দেশে। একদিনে দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেকারণে গতকালই নির্বাচনের দিন ঘোষণা করার পর ১৫ জানুয়ারি পর্যন্ত সবরকম মিটিং মিছিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকায় জানানো হয়েছে। কোথাও প্রকাশ্যে কোনও মিটিং, মিছিল জমায়েত কোনও রাজনৈতিক দল করতে পারবেন না। তার পরেই রাজনৈতিক দলগুলি ভার্চুয়াল প্রচার শুরু করে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কমিশনের ঘোষণার আগেই কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে মিটিং মিছিল বাতিল করেছিল।












Click it and Unblock the Notifications