কিশোরকে ধর্ষণ ৫ যুবকের, রড নিয়ে চলল বিকৃত যৌন অত্যাচার
একের পর এক বিকৃত যৌন অত্যাচারের জেরে ইতিমধ্যেই দেশে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক কিশোরকে ধর্ষণ করার অভিযোগ উঠল ৫ যুবকের বিরুদ্ধে।
একের পর এক বিকৃত যৌন অত্যাচারের জেরে ইতিমধ্যেই দেশে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক কিশোরকে ধর্ষণ করার অভিযোগ উঠল ৫ যুবকের বিরুদ্ধে। সেখানকার মোদিনগরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

এক ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া নিজের বাইক সারাই করতে গিয়েছিল। বাইকটিকে মেকানিকের কাছে রেখে হেঁটে বাড়ি ফিরছিল। জানা গিয়েছে, সেই সময়ে তাকে ঘিরে ধরে ৫ জন। টেনে হিঁচড়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। মাটিতে ফেলে এই কিশোরের শরীরে রড ঢোকানো হয়। চলে বিকৃত যৌন অত্যাচার। গোটা ঘটনাটি মোবাইলে ধরা হয় । এমনই তথ্য জানিয়েছে পুলিশ।
এদিকে জানা গিয়েছে, বহুদিন ধরেই ওই কিশোরকে নিশানা করছিল ৫ জন যুবক। কিশোরকে যৌন হেনস্থার চেষ্টাও আগে করা হয়েছে বলে খবর। বহুবার কিশোরকে নিশানায় রেখে জাতপাত তুলেও অসম্মান করা হয়েছে। ঘটনায় অভিযুক্তের তালিকায় রয়েছে এলাকার পুলিশ কনস্টেবলের ছেলেও। ঘটনার প্রেক্ষিতে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।












Click it and Unblock the Notifications